উদ্দীপকে কৌশিকের দেখা দুর্গাপূজা পদ্ধতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে কৌশিকের দেখা দুর্গাপূজা পদ্ধতি বর্ণনা করা হলো- দুর্গাপূজা বছরে দু'বার হয়- আশ্বিন মাসের শুক্লপক্ষে শারদীয় দুর্গাপূজা ও চৈত্রমাসের শুক্লপক্ষে বাসন্তী পূজা করা হয়ে থাকে। আশ্বিনের ৬ষ্ঠী তিথিতে বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়। সপ্তমী পূজায় মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবী দুর্গাসহ সকল প্রতিমার প্রাণপ্রতিষ্ঠা করা হয়। এর পরদিন মহা অষ্টমী পূজা। এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিনে বিধিসম্মতভাবে অষ্টমীবিহিত পূজা করে দেবী দুর্গার কৃপা প্রার্থনা করা হয়। পরদিন নবমী পূজা করা হয়। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে ১০৮টি মাটির প্রদীপ জ্বেলে সন্ধিপূজা হয়। এর পরদিন বিজয়া দশমী। দশমী তিথিতে দশমীবিহিত দুর্গাপূজা করা হয় এবং বিসর্জনের মাধ্যমে পূজা সমাপ্ত হয়।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে কৌশিকের দেখা দুর্গাপূজা পদ্ধতি বর্ণনা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর