বিমল বাবুর সাধন পথের মাধ্যমে কী মোক্ষলাভ সম্ভব? সপক্ষে যুক্তি দাও।
উত্তর: বিমল বাবুর সাধনপথ তথা জ্ঞানযোগের মাধ্যমে মোক্ষলাভ করা সম্ভব। জ্ঞানের অনুশীলন দ্বারা পরম সত্তায় উপনীত হওয়ার পদ্ধতি জ্ঞানযোগ। শাস্ত্রে আত্মতত্ত্ব ও পরমার্থতত্ত্ব জানাকে জ্ঞান বলা হয়েছে। আর জ্ঞানের পথে স্রষ্টাকে জানার যে সাধনা তাকে বলে জ্ঞানযোগ। জ্ঞান জগৎ ও জীবের প্রকৃতি ও পরিণতি জেনে সৃষ্টির ঊর্ধ্বে স্রষ্টাকে অন্তরে অনুভব করেন। তিনি উপলব্ধি করেন, তাঁর নিজের মধ্যে এবং বিশ্বের সকল প্রাণীর মধ্যে একই চেতনা অবস্থান করছে। জগতের সবকিছু সেই পরম চৈতন্যের দ্বারা চৈতন্যময়। এই চৈতন্যই আত্মা বা জীবাত্মা। জ্ঞান আরও উপলব্ধি করেন, প্রত্যেক জীবের মধ্যে যে জীবাত্মা রয়েছে, তা বিশ্ব আত্মা বা পরমাত্মা। জ্ঞানীর দৃষ্টিতে পরমাত্মার অবস্থান ধরা পড়ে বিশ্ব চরাচরের মধ্যে। তবে সাধারণ মানুষের দৃষ্টিতে সেই পরমতত্ত্ব ধরা পড়ে না। কারণ হিসেবে বলা হয়েছে, ঈশ্বরের মায়া শক্তি দ্বারা জীব আচ্ছন্ন থাকে। তার নিকট আত্মতত্ত্ব বা পরমতত্ত্ব প্রকাশিত হয় না। তবে ঈশ্বর-অনুগ্রহে যখন মায়ার প্রভাব কেটে যায় তখন জীব আত্মতত্ত্বজ্ঞ এবং ব্রহ্মজ্ঞ হতে পারে। এভাবে তার সর্বত্র সমবুদ্ধি জন্মে, বাসনা শুদ্ধ হয়, সুন্দর হয় তার আচরণ। তখন সাধকের অহংকার থাকে না, হিংসা থাকে না। গুরুসেবা, দেহ-মনে পবিত্র থাকা, জ্ঞানের বিষয়ে জানার আগ্রহ, ক্ষমা-এ সকল গুণ তার মধ্যে প্রকাশ পায়। মানবজীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি মোক্ষলাভ। আর মোক্ষলাভের অন্যতম উপায় হচ্ছে জ্ঞানযোগ। সুতরাং বলা যায়, বিমল বাবুর সাধনপথের মাধ্যমে মোক্ষলাভ সম্ভব।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বিমল বাবুর সাধন পথের মাধ্যমে কী মোক্ষলাভ সম্ভব? সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর