উদ্দীপকে অসীমের দেখা ধর্মাচারটির পারিবারিক ও সামাজিক গরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে অসীমের দেখা ধর্মাচারটি হলো রথযাত্রা। এর পারিবারিক ও সামাজিক গুরুত্ব অপরিসীম। হিন্দুদের ধর্মানুষ্ঠানগুলোর মধ্যে রথযাত্রা অন্যতম পর্ব। এটি হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও বর্তমানে সর্বজনীন উৎসব হিসেবে রূপলাভকরেছে। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে রথযাত্রা শুরু হয়। রথ হলো চাকাওয়ালা একটি যান। এখানে তিন জন দেবতা-জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অধিষ্ঠিত থাকেন। ভক্তগণ এ তিন দেবতার যানটিকে একটি নির্দিষ্ট দেবালয় বা মন্দির থেকে রশি দিয়ে টেনে অন্য একটি নির্দিষ্ট মন্দির বা বারোয়ারি তলায় নিয়ে রেখে আসে। এরপর ঠিক নবম দিনে, অর্থাৎ একাদশীর দিন সে স্থান থেকে টেনে পুনরায় পূর্বের নির্দিষ্ট মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এ পর্বটির নাম শ্রীশ্রীজগন্নাথদেবের পুনর্যাত্রা বা উল্টোরথ। এই রথযাত্রা উপলক্ষ্যে নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়। রথের সময় ভগবানই ভক্তের কাছে নেমে আসেন। সবাই একত্রে রথের রশি ধরে। এখানে জাতি বর্ণের বিভেদ থাকে না। তাই রথযাত্রা সাম্যের শিক্ষাও দেয়। এছাড়া রথের মেলা একদিকে যেমন উৎসবের অংশ তেমনি এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে অসীমের দেখা ধর্মাচারটির পারিবারিক ও সামাজিক গরুত্ব বিশ্লেষ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর