শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত উক্ত আসনের পদ্ধতি বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত আসনটি হলো অর্ধকূর্মাসন। কূর্ম অর্থ হলো কচ্ছপ। এই আসন অনুশীলনকালে দেহ দেখতে অনেকটা কচ্ছপের পিঠের ন্যায় হয় বলে একে অর্ধকূর্মাসন বলা হয়। এ আসনটি অনুশীলনের নিয়ম হলো প্রথমে হাঁটু গেড়ে বসতে হয়। তখন দুই হাঁটু আর দুই পায়ের পাতা জোড়া লাগানো থাকে, নিতম্ব থাকে গোড়ালির উপরে। পায়ের তলা থাকে উপর দিকে ফেরানো। এসময় হাত হাঁটুর উপর আরাম করে পাতা থাকবে। হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত সমস্ত অংশ মাটিতে লেগে থাকবে। এবার হাত দুটো সোজা করে দুই কানের পাশ দিয়ে মাথার উপর তুলতে হবে। নমস্কার করার ভঙ্গিতে এক হাতের তালু আর এক হাতের তালুর সাথে লাগিয়ে এক হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আর এক হাতের বুড়ো আঙ্গুল জড়িয়ে ধরতে হবে। হাত দুটো দুই কানের সঙ্গে লেগে থাকবে। মেরুদন্ড সোজা থাকবে। এবার হাত সোজা রেখে নিশ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে প্রণাম করার মতো ভঙ্গিতে কপাল মাটিতে ঠেকাতে হবে এবং হাতের সংযুক্ত তালু যতদূর সম্ভব দূরে মাটিতে রাখতে হবে। এ সময় যাতে নিতম্ব গোড়ালি থেকে উঠে না পড়ে এবং পেটে, বুকে, পাঁজরের দুইপাশে ও উরুতে হালকা চাপ পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় নিশ্চল হয়ে ৩০ সেকেন্ড থাকতে হবে। এরপর নিশ্বাস নিতে নিতে আগের মতো বসতে হবে। তারপর হাত পা সোজা করে ৩০ সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। এভাবে তিন বার করতে হবে।

SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত উক্ত আসনের পদ্ধতি বর্ণনা কর।

উদ্দীপক

মলয় হাঁপানি রোগে ভুগছে। হঠাৎ ক্লাসে অসুস্থ হয়ে পড়লে, শ্রেণিশিক্ষক তাকে একটি আসন অনুশীলন করার পরামর্শ দেন। হাঁটু গেড়ে বসে, প্রণাম করার ভঙ্গিতে কপাল মাটিতে ঠেকিয়ে এই আসন করতে হয়। মলয় নিয়মিত এই আসন চর্চা করে এখন সুস্থ আছে।

Chittagong · 2023

উত্তর

প্রণিধান অর্থ অর্পণ। সমস্ত কর্ম ও ইচ্ছা ঈশ্বরে অর্পণ করার নাম ঈশ্বর প্রণিধান।

উত্তর

প্রাণায়ামে শ্বাস-প্রশ্বাস বিস্তারিত অর্থাৎ দীর্ঘতর করা হয়। কারণ, যোগীর আয়ু দিনগণনায় স্থির হয় না, স্থির হয় শ্বাস গণনায়। কতবার তিনি শ্বাস গ্রহণ করলেন তা দিয়েই তাঁর আয়ু পরিমাপ করা হয়। যত বেশি তিনি শ্বাস গ্রহণ করবেন তত বেশি তাঁর আয়ুক্ষয় হবে। সেই কারণে তিনি ধীরে ধীরে গভীরভাবে ও ছন্দোবদ্ধভাবে শ্বাস গ্রহণ করেন। এইরকম ছন্দোবদ্ধভাবে শ্বাস গ্রহণ করলে শ্বসনতন্ত্র বলিষ্ঠ হয়, স্নায়ুতন্ত্র শান্ত থাকে এবং কামনাবাসনা হ্রাস পায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আসনটি হলো অর্ধকূর্মাসন। কূর্ম অর্থ হলো কচ্ছপ। এই আসন অনুশীলনকালে দেহ দেখতে অনেকটা কচ্ছপের পিঠের ন্যায় হয় বলে একে অর্ধকূর্মাসন বলা হয়। এ আসনটি অনুশীলনের নিয়ম হলো প্রথমে হাঁটু গেড়ে বসতে হয়। তখন দুই হাঁটু আর দুই পায়ের পাতা জোড়া লাগানো থাকে, নিতম্ব থাকে গোড়ালির উপরে। পায়ের তলা থাকে উপর দিকে ফেরানো। এসময় হাত হাঁটুর উপর আরাম করে পাতা থাকবে। হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত সমস্ত অংশ মাটিতে লেগে থাকবে। এবার হাত দুটো সোজা করে দুই কানের পাশ দিয়ে মাথার উপর তুলতে হবে। নমস্কার করার ভঙ্গিতে এক হাতের তালু আর এক হাতের তালুর সাথে লাগিয়ে এক হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আর এক হাতের বুড়ো আঙ্গুল জড়িয়ে ধরতে হবে। হাত দুটো দুই কানের সঙ্গে লেগে থাকবে। মেরুদন্ড সোজা থাকবে। এবার হাত সোজা রেখে নিশ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে প্রণাম করার মতো ভঙ্গিতে কপাল মাটিতে ঠেকাতে হবে এবং হাতের সংযুক্ত তালু যতদূর সম্ভব দূরে মাটিতে রাখতে হবে। এ সময় যাতে নিতম্ব গোড়ালি থেকে উঠে না পড়ে এবং পেটে, বুকে, পাঁজরের দুইপাশে ও উরুতে হালকা চাপ পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় নিশ্চল হয়ে ৩০ সেকেন্ড থাকতে হবে। এরপর নিশ্বাস নিতে নিতে আগের মতো বসতে হবে। তারপর হাত পা সোজা করে ৩০ সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। এভাবে তিন বার করতে হবে।

উত্তর

মলয় অর্ধকূর্মাসন আসনটি অনুশীলন করে। এ আসনটির প্রভাব সুদূরপ্রসারী। কূর্ম অর্থ হলো কচ্ছপ। এ আসন অনুশীলনকালে দেহ দেখতে অনেকটা কচ্ছপের পিঠের ন্যায় হয় বলে একে অর্ধকূর্মাসন বলা হয়। এ আসন অনুশীলনের অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এ আসন নিয়মিত অনুশীলন করলে শরীর অনেক শিথিল হয়। মেরুদণ্ড সতেজ হয়। পেটের অভ্যন্তরীণ অংশগুলো সবল ও সক্রিয় হয়। আসন অনুশীলনকারী অনেক বেশি প্রাণশক্তি ও সুস্বাস্থ্য লাভ করে। মস্তিষ্ক শান্ত হয়, যকৃৎ ভালো থাকে। অজীর্ণ, অম্বল, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, আমাশয় ইত্যাদি দূর হয় এবং হজমশক্তি বাড়ে। অর্ধকূর্মাসন অনুশীলন করলে হাঁপানি আর ডায়াবেটিসে উপকার হয়। পায়ের পেশির ব্যথা ও হাড়ের বাত সারে। কাঁধের পেশির ব্যথা ভালো হয়। পেট ও উরুর পেশি সবল হয়। মন অনেক ধীর, স্থির ও শান্ত হয় এবং মানুষ সুখ ও দুঃখ সমানভাবে নিতে পারে। ভাবাবেগ, ভয়ভীতি আর ক্রোধ আলগা হয়। আসনকারীকে আস্তে আস্তে মানসিক দুঃখ-যন্ত্রণা থেকে মুক্ত হয় এবং ভোগ-বিলাসের প্রতি উদাসীন হয়। উপরে উল্লিখিত উপকারিতাগুলো ছাড়াও অর্ধকূর্মাসন অনুশীলনের আরো অনেক উপকারিতা রয়েছে। তাই আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত এ আসন অনুশীলন করব।
SSCহিন্দুধর্ম ও নৈতিক শিক্ষাপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সেঁজুতি সূর্য ও বায়ুদেবের পূজা করে। তবে সে প্রচলিত পদ্ধতিতে পূজা না করে যজ্ঞকর্মের মাধ্যমে এদের পূজার আয়োজন করে। অনেকেই তার এই পদ্ধতি পছন্দ করে না। তবে সে এতে কিছু মনে করে না। সে মনে করে এঁদের প্রতি সবারই কৃতজ্ঞ থাকা উচিত। অন্যদিকে তীর্থদের বাড়িতে প্রতিবছর একটি নির্দিষ্ট তিথিতে ঈশ্বরের এক বিশেষ শক্তির পূজা করা হয়। তারা বিশ্বাস করে এই শক্তির পূজা করলে সাপ এবং শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়।

Mymensingh · 2023

ক
যিনি প্রকাশ পান, যিনি ভাস্বর তাকে কী বলা হয়?
খ
সর্বজনীন পূজা বলতে কী বোঝায়?
গ
সেঁজুতি কোন শ্রেণির দেবতার পূজা করে? বর্ণনা কর।
ঘ
সেঁজুতি ও তীর্থ কি একই শ্রেণির দেবতার পূজা করে? পাঠ্যের আলোকে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সর্বজনীন পূজা বলতে কী বোঝায়?

সর্বজনীন পূজা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যিনি প্রকাশ পান, যিনি ভাস্বর তাকে কী বলা হয়?

যিনি প্রকাশ পান, যিনি ভাস্বর তাকে কী বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বসন্ত রোগের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রাবণ মাসের শুক্লপক্ষে রূপা দেবী এক বিশেষ শক্তির পূজা করেন। এ পূজায় বিভিন্ন রকমের ঠান্ডাজাতীয় ফলের প্রয়োজন হয়। এছাড়া তিনি পূজার অন্যান্য নিয়ম-কানুনও সঠিকভাবে অনুসরণ করেন। অন্যদিকে, তার বান্ধবী শিখা দেবী সন্তান লাভের প্রত্যাশায় হেমন্তকালে ঈশ্বরের এক বিশেষ শক্তির পূজার আয়োজন করেন। শুধু তাই নয় এই পূজার মাধ্যমে তিনি একদিকে বিনয়ী অন্যদিকে অন্যায় অবিচারের প্রতি সোচ্চার হওয়ার প্রেরণা পান।

Mymensingh · 2023

ক
দুর্গ কাকে বলে?
খ
দেবী দুর্গাকে ত্রিনয়না বলা হয় কেন?
গ
রূপা দেবী যে বিশেষ শক্তির পূজা করেন তাঁর পরিচয় বর্ণনা কর।
ঘ
শিখা দেবীর আয়োজিত পূজার গুরুত্ব ও প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দেবী দুর্গাকে ত্রিনয়না বলা হয় কেন?

দেবী দুর্গাকে ত্রিনয়না বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.দুর্গ কাকে বলে?

দুর্গ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রীতিদের গ্রামে প্রতিবছর বসন্ত ঋতুতে একটি ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন রাধা-কৃষ্ণের পূজা করা হয়। পরস্পর-পরস্পরকে আবির দিয়ে রাঙিয়ে দেওয়া হয়। এতে নারী-পুরুষসহ সকল বর্ণের মানুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি উপলক্ষ্যে বিভিন্ন এলাকায় গান-বাজনা, মেলা প্রভৃতির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যেন এক মিলনমেলায় পরিণত হয়।

Mymensingh · 2023

ক
বাংলাদেশের বিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয় কোন জেলায়?
খ
রথযাত্রা কীভাবে সাম্যের শিক্ষা দেয়?
গ
প্রীতিদের গ্রামে প্রতিবছর কোন ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয়? ব্যাখ্যা কর।
ঘ
প্রীতিদের গ্রামে প্রতিবছর যে ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয় তার কোনো প্রভাব আছে কী? পাঠ্যের আলোকে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.রথযাত্রা কীভাবে সাম্যের শিক্ষা দেয়?

রথযাত্রা কীভাবে সাম্যের শিক্ষা দেয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের বিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয় কোন জেলায়?

বাংলাদেশের বিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয় কোন জেলায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সেঁজুতি ও তীর্থ কি একই শ্রেণির দেবতার পূজা করে? পাঠ্যের আলোকে যুক্তি দাও।সেঁজুতি কোন শ্রেণির দেবতার পূজা করে? বর্ণনা কর।সর্বজনীন পূজা বলতে কী বোঝায়?যিনি প্রকাশ পান, যিনি ভাস্বর তাকে কী বলা হয়?শিখা দেবীর আয়োজিত পূজার গুরুত্ব ও প্রভাব বিশ্লেষণ কর।রূপা দেবী যে বিশেষ শক্তির পূজা করেন তাঁর পরিচয় বর্ণনা কর।দেবী দুর্গাকে ত্রিনয়না বলা হয় কেন?দুর্গ কাকে বলে?প্রীতিদের গ্রামে প্রতিবছর যে ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয় তার কোনো প্রভাব আছে কী?প্রীতিদের গ্রামে প্রতিবছর কোন ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয়? ব্যাখ্যা কর।রথযাত্রা কীভাবে সাম্যের শিক্ষা দেয়?বাংলাদেশের বিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয় কোন জেলায়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।