প্রিতমের সম্পন্নকৃত অনুষ্ঠানটির ধারণা ও বিধান পাঠ্য পুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: প্রিতমের সম্পন্নকৃত অনুষ্ঠানটি হলো আদ্যশ্রাদ্ধ। এর বিধান পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো- শ্রদ্ধার সাথে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যা দান করা হয়, তাকে শ্রাদ্ধ বলে। শাস্ত্র অনুসারে মহর্ষি নিমি হলেন শ্রাদ্ধের প্রবর্তক। বস্তুত যার যেমন সামর্থ্য সে অনুসারে মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা দেখানোই হলো শ্রাদ্ধ। আদ্যশ্রাদ্ধের সময় শাস্ত্রে ছয়, আট, ষোলো বিভিন্ন দানের বিধান আছে। শ্রাদ্ধের সময় মৃত ব্যক্তির আসন, ছাতা, পাদুকা, বস্ত্র, অন্ন, জল, তাম্বুল, মালা, বিছানা প্রভৃতি তার (মৃতব্যক্তির) নামে মন্ত্রোচ্চারণসহ উৎসর্গ করা হয়। এই শ্রাদ্ধানুষ্ঠান ব্যক্তির সামর্থ্য অনুযায়ী আয়োজন করা হয়। কারণ এখানে আড়স্বরের চেয়ে শ্রদ্ধাই গুরুত্বপূর্ণ। শ্রাদ্ধের মূলকথা হলো, শ্রদ্ধার সাথে দান। পাশাপাশি রয়েছে বিভিন্ন নিয়মরীতি, রয়েছে আনুষ্ঠানিকতার বৈচিত্র্য। তবে সবকিছুর মূলে রয়েছে মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন। শ্রাদ্ধের সাথে শ্রদ্ধা ওতপ্রোতভাবে জড়িত। তাই যেখানে শ্রদ্ধা নেই সেখানে আড়ম্বরের সাথে যা-ই দান করা হোক না কেন, তাকে শ্রাদ্ধ বলা যাবে না। শ্রদ্ধা থাকলে আড়ম্বর না থাকলেও শ্রাদ্ধ হয়। শ্রাদ্ধের জন্য শ্রদ্ধাটাই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে দেখা যায়, প্রিতমের বাবা হঠাৎ করে মারা গেছে। তার বাবার আত্মার শান্তি কামনা করে সামর্থ্য অনুযায়ী শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন সামগ্রী উৎসর্গ করে অনুষ্ঠানটি সম্পন্ন করে। যা আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, প্রিতমের সম্পন্নকৃত অনুষ্ঠানটি হলো আদ্যশ্রাদ্ধ। এটি বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
প্রিতমের সম্পন্নকৃত অনুষ্ঠানটির ধারণা ও বিধান পাঠ্য পুস্তকের আলোকে …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর