পবন বাবুর চরিত্রের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন চরিত্রের মিল রয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: পবন বাবুর চরিত্রের সাথে পাঠ্যবইয়ের হিরণ্যকশিপুর চরিত্রের মিল রয়েছে। হিরণ্যকশিপু ছিলেন হরিবিদ্বেষী। কিন্তু তার পুত্র ছিলেন হরিভক্ত। তার নাম প্রহ্লাদ। অনেক চেষ্টা করেও রাজা হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদের হৃদয় থেকে হরিভক্তি দূর করতে পারেন না। পরে তাকে হত্যা করার নানা চেষ্টা করা হয়। পাহাড় থেকে ফেলে দিয়ে, বিষধর সর্পের প্রকোষ্ঠে নিক্ষেপ করে, হাতির পায়ের নিচে ফেলে, বিষমিশ্রিত অন্ন দিয়ে। কোনোভাবেই প্রহ্লাদকে হত্যা করা যায় না। শ্রীহরি তাকে সর্বাবস্থায় রক্ষা করেন। পরবর্তী সময় শ্রীহরি নৃসিংহ অবতার রূপে হিরণ্যকশিপুকে বধ করেন। উদ্দীপকে দেখা যায়, পবন বাবু একজন অসুর প্রকৃতির লোক। তিনি ভগবানের নাম শুনলে রেগে যান এবং নিজেকে সর্বশক্তিমান বলে মনে করেন। কিন্তু তার পরম আপন জন খুবই ঈশ্বর ভক্ত। সেজন্য তাকে বিভিন্নভাবে মেরে ফেলার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। যা মূলত হিরণ্যকশিপুর চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, পবন বাবুর চরিত্রের সাথে হিরণ্যকশিপুর চরিত্রের মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পবন বাবুর চরিত্রের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন চরিত্রের মিল রয়েছে তা…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর