মাধবীদের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানটি পাঠ্য পুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: মাধবীদের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানটি হলো দোলযাত্রা। নিচে এ অনুষ্ঠানটি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো- দোল পূর্ণিমার দিন রাধা-কৃষ্ণকে দোলায় রেখে আবীর, কুমকুমে রাঙিয়ে পূজা করা হয়। তাদের পূজা দিয়ে পরস্পরকে রং বা আবীর মাখিয়ে সকলে আনন্দ করে। এ পূজার আগের দিন অর্থাৎ ফাল্গুনী শুক্লা চতুর্দশীর দিন 'বুড়ির ঘর' বা 'মেড়া' পুড়িয়ে অমঙ্গলকে দূর করার বা ধ্বংস করার প্রতীকী অনুষ্ঠান করা হয়। অনেক স্থানে এসময় সমস্বরে বলা হয়, "আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে বলো সবাই, বলো হরিবোল।" এটি মূলত বৈষ্ণবীয় উৎসব। এ ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবীর নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সাথে রং খেলায় মেতেছিলেন। সে ঘটনা থেকেই এ দোল খেলার প্রবর্তন। একে বসন্ত উৎসবও বলা যায়। উদ্দীপকে দেখা যায়, মাধবীদের বাড়িতে প্রতি বছর ফাল্গুন মাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সকল ভেদাভেদ ভুলে একে অপরকে রং মাখায়। এটি মূলত বৈষ্ণবদের উৎসব। এটি দোলযাত্রা অনুষ্ঠানের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মাধবীদের বাড়িতে দোলযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মাধবীদের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানটি পাঠ্য পুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর