উদ্দীপকে রাখিদের গ্রামে আয়োজিত অনুষ্ঠানটির পারিবারিক ও সমাজিক গুরত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রাখিদের গ্রামে আয়োজিত অনুষ্ঠানটির তথা নামযজ্ঞের পারিবারক ও সামাজিক গুরুত্ব অপরিসীম। নামযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্রের পূজা করা হয়। বিভিন্ন সুরে, ছন্দে, তালে কৃষ্ণনাম এবং রামনাম কীর্তন করা হয়। এ অনুষ্ঠানটি স্থান, সময় এবং আয়োজনের পরিধিভেদে কয়েক প্রহরব্যাপী হয়ে থাকে। তিন ঘণ্টায় এক প্রহর ধরা হয়। এ অনুষ্ঠান উপলক্ষ্যে মন্দির বা নামযজ্ঞানুষ্ঠান স্থানটি পবিত্র রাখা হয়। ভক্তরা আসেন দূরদূরান্ত থেকে। হিন্দুরা বিশ্বাস করে শ্রীহরির নাম নিলে বা শুনলে পুণ্য লাভ হয়। দুঃখ-যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর এ বিশ্বাস নিয়েই মানুষ বহু দূর থেকে নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেয়। যেকোনো ধর্মীয় অনুষ্ঠানে পরিবারসহ সমাজের নানা শ্রেণি পেশার লোক অংশগ্রহণ করে। এতে নিজেদের মধ্যকার নানা দ্বন্দ্ব পারস্পরিক মেলামেশার মধ্য দিয়ে মিটে যায়। এছাড়া এ সকল অনুষ্ঠানে সকলে ভেদাভেদ ভুলে একাত্ম হয়ে যায়। এতে সামাজিক বন্ধন আরো দৃঢ় হয়। ধর্মীয় এ সকল আনুষ্ঠানিকতা মানুষকে ভদ্র-নম্র ও বিনয়ী করে তোলে। মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জেগে ওঠে। এছাড়া ধর্মানুষ্ঠানের মাধ্যমে সমাজ ও পারিবারিক জীবনের বন্ধন আরো সুদৃঢ় ও মজবুত হয়। সুতরাং বলা যায়, রাখিদের গ্রামে আয়োজিত নামযজ্ঞ অনুষ্ঠানের পারিবারিক ও সামাজিক গুরুত্ব রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে রাখিদের গ্রামে আয়োজিত অনুষ্ঠানটির পারিবারিক ও সমাজিক গুরত্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর