পারিবারিক ও ধর্মীয় জীবনে মৈত্রীয় পালনকৃত ধর্মাচারটির প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: পারিবারিক ও ধর্মীয় জীবনে মৈত্রীর পালনকৃত নববর্ষ ধর্মাচারটির প্রভাব অপরিসীম। বর্ষবরণ উৎসব আমাদের আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনা থেকে উৎসারিত সর্বজনীন লোকজ উৎসব। বাংলা সনের প্রথম দিন নতুন বছরকে বরণ করার মাধ্যমে বর্ষবরণ উৎসব পালন করা হয়। এটি বাঙালিদের প্রধান সামাজিক উৎসব। এ দিনে ছোটো-বড়ো, ধনী-গরিব সকলে মিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নেয়। এ উপলক্ষ্যে মেলা, ব্যবসায়ীদের হালখাতা, গ্রামীণ খেলাধুলা, গান-বাজনা ইত্যাদির আয়োজন করা হয়। সাম্প্রতিককালে বিশেষ করে শহর অঞ্চলে বৈশাখি মেলা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বর্ষবরণ উদ্যাপনের বিষয়টি ধর্ম-বর্ণ নির্বিশেষে ব্যাপক সর্বজনীনতা পেয়েছে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সদস্যরাও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এটি পালন করে। সুতরাং বলা যায়, পারিবারিক ও ধর্মীয় জীবনে মৈত্রীর পালনকৃত নববর্ষ ধর্মাচারটি প্রভাব অপরিসীম।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পারিবারিক ও ধর্মীয় জীবনে মৈত্রীয় পালনকৃত ধর্মাচারটির প্রভাব বিশ্লেষ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর