"প্রভুপাদ অদ্বৈত আচার্য" হিন্দু ধর্মের যে যুগের কথা বলেছেন তার সাথে পাঠ্যবইয়ের কোন যুগের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'প্রভুপাদ অদ্বৈত আচার্য' হিন্দু ধর্মের যে যুগের কথা বলেছেন তার সাথে পাঠ্যবইয়ের পৌরাণিক যুগের মিল রয়েছে। উদ্দীপকে বর্ণিত, অদ্বৈত আচার্য তার বক্তৃতায় বলেন, হিন্দুধর্মের একটি যুগে বিশেষ ধর্মগ্রন্থ গীতাও ভক্তিবাদে সমৃদ্ধ ছিল। অদ্বৈত আচার্য মূলত পৌরাণিক যুগের কথা বলেছেন। কেননা এই যুগে পবিত্র ধর্মগ্রন্থ গীতা ভক্তিবাদে সমৃদ্ধ ছিল। পৌরাণিক যুগে হিন্দুধর্মের চিন্তাজগতে ভক্তির প্রাধান্য লক্ষ করা যায়। বেদ ও উপনিষদের মধ্যেও ভক্তিবাদের ইঙ্গিত রয়েছে। তবে পৌরাণিক যুগে এসে ভক্তিবাদের প্রাধান্য সনাতন ধর্মকে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করে। আর ভক্তিপথে ঈশ্বর আরাধনার বিশেষ আহ্বান আছে শ্রীমদ্ভগবদ্গীতায়। এ ধর্মগ্রন্থে ধর্মীয় সাধন প্রক্রিয়ায় কর্ম, জ্ঞান, ভক্তি প্রভৃতি বিষয় সংরক্ষিত ও সমন্বিত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে অদ্বৈত আচার্য হিন্দুধর্মের যে যুগের কথা বলেছেন তার সাথে পাঠ্যবইয়ের পৌরাণিক যুগেরই মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"প্রভুপাদ অদ্বৈত আচার্য" হিন্দু ধর্মের যে যুগের কথা বলেছেন তার সাথে…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর