"যত মত তত পথ,” উক্তিটির সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: 'যত মত তত পথ'- উক্তিটির সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো- শাস্ত্রবচনে উল্লেখ রয়েছে, 'একং সদ্ বিপ্রা বহুধা বদন্তি'। অর্থাৎ দেব-দেবী ঈশ্বরের এক বা একাধিক শক্তি বা গুণের প্রকাশ। বস্তুত হিন্দুধর্মে বিভিন্ন মতাদর্শের অনুসরণ করা হয়ে থাকে। শাক্ত, বৈষ্ণব, তান্ত্রিক প্রভৃতি মতাদের্শের অনুসারীরা ভিন্ন ভিন্ন উপায়ে সাধনা করে থাকেন। তবে সব সাধনপথেই সিদ্ধিলাভ করা যায়। কেননা, সব মতের লক্ষ্য একটাই, ঈশ্বরলাভ করা। ব্রহ্মই একমাত্র আরাধ্য। তাই উদ্দীপকের সজিব ও তন্ময়ের মতাদর্শ ভিন্ন হলেও ধর্মপথের মূল লক্ষ্য হলো ঈশ্বরলাভ। মনীষী শ্রীরামকৃষ্ণ বলেছেন, 'যত মত, তত পথ'। অর্থাৎ ঈশ্বর সম্পর্কে বিভিন্ন মত যেমন রয়েছে তেমনি তাকে পাওয়ার পথও বিভিন্ন। এ কারণে আমাদের সকল মতের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। শ্রীরামকৃষ্ণের এই আদর্শ মানুষকে সব ধর্মমতের প্রতি শ্রদ্ধা পোষণ করার শিক্ষা দেয়। পরিশেষে বলা যায়, পথ মূল বিষয় নয়, মূল বিষয় হলো নিষ্ঠা। নিষ্ঠার সাথে সাধনা করলে সব পথেই ঈশ্বরকে লাভ করা যায়।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"যত মত তত পথ,” উক্তিটির সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর