উদ্দীপকে অসীমের গ্রামবাসী মিলে কোন অনুষ্ঠানের আয়োজন করে? উক্ত অনুষ্ঠানের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে অসীমের গ্রামবাসী মিলে রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানের বর্ণনা করা হলো- হিন্দুদের ধর্মানুষ্ঠানগুলোর মধ্যে রথযাত্রা অন্যতম। আষাঢ় মাসের শুক্লা-দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। রথ হলো চাকাওয়ালা একটি যান। যেখানে তিন জন দেবতা-জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অধিষ্ঠিত থাকেন। ভক্তগণ এ তিন দেবতার যানটিকে একটি নির্দিষ্ট দেবালয় বা মন্দির থেকে রশি দিয়ে টেনে অন্য একটি নির্দিষ্ট মন্দির বা বারোয়ারি তলায় রেখে আসে। এরপর ঠিক নবম দিনে অর্থাৎ একাদশীর দিন সে স্থান থেকে টেনে পুনরায় পূর্বের মন্দিরে ফিরিয়ে দিয়ে যাওয়া হয়। রথযাত্রা উপলক্ষ্যে নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়। উদ্দীপকে দেখা যায়, অসীমের গ্রামে আষাঢ় মাসে বিশেষ তিথিতে গ্রামবাসী মিলে একটি চাকাওয়ালা গাড়ি সাজিয়ে তিনজন দেবতার প্রতিমা বসিয়ে রশি বেঁধে টেনে এক মন্দির থেকে অন্য মন্দিরে নিয়ে যায় এবং সবাই মিলে ধুমধাম করে নয় দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও আনন্দ উৎসব পালন করে। অনুষ্ঠান উপলক্ষ্যে নয় দিন ব্যাপী মেলা বসে। উক্ত অনুষ্ঠানের সাথে রথযাত্রা অনুষ্ঠানের সাদৃশ্য লক্ষ করা যায়। তাই বলা যায়, অসীমের গ্রামবাসী মিলে রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে অসীমের গ্রামবাসী মিলে কোন অনুষ্ঠানের আয়োজন করে? উক্ত অনুষ্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর