'হিন্দুধর্ম একাধারে প্রাচীন এবং নবীন'- ব্যাখ্যা কর।
উত্তর: সনাতন ঐতিহ্য বজায় রাখার কারণে হিন্দুধর্ম প্রাচীন আর এ ধর্ম যুগের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলছে তাই নবীন। হিন্দুধর্মের অপর নাম সনাতন ধর্ম। বর্তমান বিশ্বে প্রচলিত সকল ধর্মসমূহের মধ্যে হিন্দুধর্ম প্রাচীন ও নবীন। প্রাচীন এ কারণে যে, সনাতন ধর্ম তার সনাতন ঐতিহ্য এখন অব্দি বজায় রেখেছে। আর নবীন এ কারণে যে সনাতন ঐতিহ্য বজায় রেখেও এ ধর্ম যুগের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলছে। এ ধর্মের মূলে রয়েছে ভগবান স্বয়ং। সৃষ্টির আদিকাল থেকে এ ধর্মমতের পরিচয় মেলে। দীর্ঘ যাত্রাপথে ধর্মের মূল তত্ত্বকে ধরে রেখেও নতুন নতুন ধর্মীয় চিন্তা গ্রহণ করে এ ধর্ম ক্রমশ পল্লবিত হচ্ছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'হিন্দুধর্ম একাধারে প্রাচীন এবং নবীন'- ব্যাখ্যা কর।
উত্তর