"বিশ্বের সকল মানব জাতি ও পরিবারের মঙ্গল কামনা করাই দুর্গাপূজার মূল উদ্দেশ্য।”- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: "বিশ্বের সকল মানব জাতি ও পরিবারের মঙ্গল কামনা করাই দুর্গাপূজার মূল উদ্দেশ্য।” উক্তিটি যথার্থ। দুর্গা পূজা মূলত আমাদের সকলকে সৌহার্দ্য, প্রীতি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ করে। দেবী দুর্গা যেন আমাদের লুপ্ত সাহস ও হৃদয়ের গ্লানীকে দূর করতে সাহায্য করেন। কারণ দেবী দুর্গা নিজে সকল অশুভ শক্তির বিনাশকারী। তার কৃপা ও আশীর্বাদেই সকল শোক শক্তিতে পরিণত হয়। তাইতো দুঃখ ভারাক্রান্ত অর্জুনের হৃদয়ে পুনরায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জাগ্রত হয়। পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সহায়তায় অর্জুন তার হৃত মনোবল ফিরে পায়। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায় দেবী দুর্গা পারিবারিক ও সামাজিক জীবন থেকে সকল প্রকার অশুভশক্তিকে দূর করতে এবং পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রেরণা দান করেন। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বিশ্বের সকল জাতি ও পরিবারের মঙ্গল কামনা করাই দুর্গপূজার মূল উদ্দেশ্য।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"বিশ্বের সকল মানব জাতি ও পরিবারের মঙ্গল কামনা করাই দুর্গাপূজার মূল …
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর