সেঁজুতি কোন শ্রেণির দেবতার পূজা করে? বর্ণনা কর।
উত্তর: সেঁজুতি বৈদিক শ্রেণির দেবতার পূজা করেন। বেদে যেসকল দেবতার কথা বলা হয়েছে, তাঁদেরকে বৈদিক দেবতা বলা হয়। যেমন- অগ্নি, ইন্দ্র, মিত্র, রুদ্র, বরুণ, বায়ু, সোম প্রভৃতি। বৈদিক দেবী হিসেবে সরস্বতী, উষা, আদিতি, রাত্রির নাম উল্লেখ করা যায়। বৈদিক দেব-দেবীর কোনো বিগ্রহ বা মূর্তি ছিল না। তবে বৈদিক মন্ত্রে সকল দেবতার রূপ, গুণ ও ক্ষমতার বর্ণনা করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, সেঁজুতি সূর্য ও বায়ুদেবের পূজা করে। তবে সে প্রচলিত পদ্ধতিতে পূজা না করে যজ্ঞকর্মের মাধ্যমে এদের পূজার আয়োজন করে। অনেকেই তার এই পদ্ধতি পছন্দ করে না। তবে সে এতে কিছু মনে করে না। সে মনে করে এঁদের প্রতি সবারই কৃতজ্ঞ থাকা উচিত। এখানে বৈদিক দেবতাদেরকে পূজা করা হয়েছে। তাই বলা যায়, সেঁজুতি বৈদিক শ্রেণির দেবতার পূজা করে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সেঁজুতি কোন শ্রেণির দেবতার পূজা করে? বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর