শুভজিৎদের বাড়িতে যে দেবীর পূজা করা হয় তার উৎপত্তি সম্পর্কে বর্ণনা কর।
উত্তর: শুভজিৎদের বাড়িতে কালী দেবীর পূজা করা হয়। কালী দেবীর উৎপত্তি সম্পর্কে বর্ণনা হলো- দেবী কালী শিবের শক্তিরূপে আবির্ভূত হয়েছিলেন। হিন্দু পুরাণ অনুসারে কালী দেবীর নানা বর্ণনা আছে। মার্কণ্ডেয় পুরাণে উল্লেখ আছে, তিনি বিভিন্ন রূপে অসুরদের ধ্বংস করে স্বর্গের দেবতাদের রক্ষা করেন। ইন্দ্রসহ সকল দেবতা, শুভ ও নিশুম্ভ নামক অসুরের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেবী অম্বিকার কাছে প্রার্থনা করেন। অম্বিকা ক্রোধে উন্মত্ত হলেন। তখন দুই রূপ হলো তাঁর- অম্বিকা ও কালিকা বা কালী। শুভ ও নিশুম্ভের অনুচর চণ্ড ও মুণ্ডকে দেবী কালী বধ করেন। এ কারণে তাঁর আর এক নাম হয় চামুণ্ডা। উদ্দীপকে দেখা যায়, শুভজিৎদের বাড়িতে প্রতিবছর অমাবস্যা তিথিতে এক দেবীর পূজা করে। যিনি শিবের সহধর্মিনী হিসেবে পরিচিত। তিনি চণ্ড ও মুণ্ডকে বধ করার মাধ্যমে দেবতাদের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে সহায়তা করেন। যা কালী দেবীর পূজার বৈশিষ্ট্যর সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, শুভজিৎদের বাড়িতে কালী দেবীর পূজা করা হয়।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
শুভজিৎদের বাড়িতে যে দেবীর পূজা করা হয় তার উৎপত্তি সম্পর্কে বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর