রূপার পালনকৃত ধর্মাচারটি পাঠ্যবইযের আলোকে বর্ণনা করো।
উত্তর: রূপার পালনকৃত ধর্মাচারটি হলো রাখীবন্ধন। হিন্দুধর্মের বিভিন্ন ধর্মাচারের মধ্যে রাখীবন্ধন অন্যতম। এদিন বোনেরা তাদের ভাইদের হাতে রাখী নামের একটি পবিত্র সুতো বেঁধে দেয়। নিজের ভাই ছাড়াও আত্মীয় ও অনাত্মীয় ভাইদের হাতেও রাখী পরানো হয় এবং এতে ভাই-বোনের মধ্যে মধুর সম্পর্ক স্থাপিত হয়। ভাইবোনের আজীবন ভালোবাসার প্রতীক বহন করে এই রাখীবন্ধন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এ পর্বটি পালন করা হয়, বিধায় এ দিনটি রাখীপূর্ণিমা নামেও পরিচিত। উদ্দীপকে রূপা প্রতি বৎসর শ্রাবণ মাসের এক বিশেষ তিথিতে ভাইদের মঙ্গলার্থে হাতে পবিত্র সুতো বেঁধে দেয়, এতে ভাই-বোনদের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন হয়। একমাত্র রাখীবন্ধন ধর্মাচার পালনের মাধ্যমে এরূপ সম্পর্ক স্থাপিত হয়। তাই রূপার ধর্মাচারটি হলো রাখীবন্ধন।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রূপার পালনকৃত ধর্মাচারটি পাঠ্যবইযের আলোকে বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর