বিজন বাবুর মধ্যে কোন মনীষীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: বিজন বাবুর মধ্যে বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বাবা লোকনাথ ব্রহ্মচারী সাধনায় সিদ্ধি লাভ করার পরও লোকসেবা বা লোকশিক্ষার জন্য সাধারণের মধ্যে নেমে এসেছিলেন। তিনি বর্তমান নারায়ণগঞ্জ জেলার বারদীতে আশ্রম প্রতিষ্ঠা করে জনগণের সেবা করতে থাকেন। সততা, নিষ্ঠা, সংযম, সাম্য ও সেবা তার নৈতিক আদর্শের মূলমন্ত্র ছিল। তিনি প্রচলিত অর্থে গুরুগিরি করেননি কিন্তু একজন লোকশিক্ষকের ভূমিকা পালন করেছেন। তার সান্নিধ্যে যারা এসেছেন, তাঁরা তাঁকে গুরুই বিবেচনা করতেন। বাংলাদেশ ও ভারতসহ বিদেশের বিভিন্ন স্থানে লোকনাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, বিজন বাবু একজন সিদ্ধপুরুষ। তিনি মানুষের সুখশান্তির কথা চিন্তা করে সেবা আশ্রম প্রতিষ্ঠা করেন। মানুষের সেবার ভার নিজেই গ্রহণ করেন। তাকে স্মরণ করলে সকল বিপদ-আপদ থেকে তিনি আমাদের রক্ষা করেন। তার প্রতিষ্ঠিত আশ্রমটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। বিজন বাবুর ক্ষেত্রেও বাবা লোকনাথ ব্রহ্মচারীর উক্ত বিষয়গুলো লক্ষ করা যায়। তাই বলা যায়, বিজন বাবুর মধ্যে বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বিজন বাবুর মধ্যে কোন মনীষীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে? পাঠ্যপুস্তকের আল…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর