অমল বাবুর কর্মকাণ্ড মানব জীবনের কোন আশ্রমভুক্ত? তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: অমল বাবুর কর্মকাণ্ড মানব জীবনের গার্হস্থ্য আশ্রমের অন্তর্ভুক্ত। নিম্নে পাঠ্যপুস্তকের আলোকে গার্হস্থ্য আশ্রম সম্পর্কে ব্যাখ্যা করা হলো- বিবাহের মাধ্যমে সন্তানসন্ততি লাভ এবং তাদের ভরণপোষণসহ পারিবারিক জীবনে প্রতিদিন পাঁচটি যজ্ঞকর্মের অনুশীলন করতে হবে। এ পাঁচটি যজ্ঞ হচ্ছে- পিতৃযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ ও ঋষিযজ্ঞ।মানুষ জন্মগ্রহণ করে মাতাপিতার মাধ্যমে। মাতাপিতার তত্ত্বাবধানে সেবা-শুশ্রুষায় বড় হতে থাকে। এই মা-বাবার প্রতি শ্রদ্ধা, ভক্তি, সেবা-যত্ন কর্মগুলো সন্তানের কর্তব্য হয়ে দাঁড়ায়। আর এ কর্তব্যগুলো সম্পাদন করে একজন সন্তান পিতৃযজ্ঞ সম্পন্ন করে থাকে। মানুষের জীবনধারণের জন্য প্রকৃতির দান গ্রহণ করতে হয়। মানুষ সামাজিক জীব। জীবনের প্রয়োজনীয় অনেক দ্রব্যই সমাজের নিকট থেকে সংগ্রহ করতে হয়। মানুষ তার দৈনন্দিন চাহিদা যেমন-খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি সমাজের ভিন্ন ভিন্ন লোকের নিকট থেকে পেয়ে থাকে। সামাজিক চাহিদার কারণে মানুষ মঠ, মন্দির, উপাসনালয়, বিদ্যালয় এবং চিকিৎসালয় ইত্যাদি স্থাপনের মধ্য দিয়ে সমাজের প্রতি তার কর্তব্য সম্পাদন করে। এটিকেই বলা হয় গার্হস্থ্য আশ্রমের কর্ম। ব্রহ্মচর্য শেষে বিবাহ করে সংসার ধর্ম পালন গার্হস্থ্য আশ্রমের অন্তর্গত। উদ্দীপকে দেখা যায়, অমল বাবু ছেলে মেয়েদেরকে অর্থকড়ি ব্যয় করে সঠিক শিক্ষায় শিক্ষিত করেন। তিনি মাতাপিতার দেখাশুনাসহ অতিথি সেবা করেন। সমাজের অন্য সকল কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেন। এসব বিষয় গার্হস্থ্য আশ্রমের সাথে সংগতিপূর্ণ। তাই বলা যায়, অমল বাবুর কর্মকাণ্ড গার্হস্থ্য আশ্রমের অন্তর্ভুক্ত।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
অমল বাবুর কর্মকাণ্ড মানব জীবনের কোন আশ্রমভুক্ত? তা পাঠ্যপুস্তকের আল…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর