গুরুর পরিকল্পনা অনুযায়ী নগর প্রতিষ্ঠায় ত্যাগী মহিলার অবদান মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে ধর্মীয় শিক্ষক সাধিকা শ্রীমার কর্মকাণ্ড তুলে ধরেছেন। একটি আদর্শ নগর প্রতিষ্ঠায় তার অবদান অপরিসীম। শ্রীমার অভাবনীয় পরিকল্পনা ছিল শ্রীঅরবিন্দের নামে অরোভিল নগর প্রতিষ্ঠা। ১৯৫৪ খ্রিষ্টাব্দে তিনি এ পরিকল্পনা করেছিলেন। এর জন্য পন্ডিচেরীর উত্তর-পূর্ব দিকে প্রায় ছয় মাইল দূরে সমুদ্র উপকূলে ১৫ বর্গমাইল ভূমি সংগ্রহ করা হয়। ১৯৬৮ খ্রিষ্টাব্দের ২৮এ ফেব্রুয়ারি এর ভিত্তিস্থাপন করা হয়। ভিত্তিমূলে পৃথিবীর ১২৬টি দেশের মাটি এনে জড় করা হয়। ঐসব দেশের তরুণ-তরুণীরা এ মাটি নিয়ে আসেন। ১৯৭২ খ্রিষ্টাব্দের ২১শে ফেব্রুয়ারি মায়ের শুভ জন্মদিনে এর নির্মাণ কাজ শুরু হয়। মায়ের পরিকল্পনা ছিল, অরোভিল হবে একটি আধুনিক নগর। এখানে প্রায় পঞ্চাশ হাজার লোক বাস করবে। সবাই হবে এক পরিবারের সদস্য। এখানে আধুনিক নগরের সমস্ত সুযোগ-সুবিধা থাকবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা, দর্শন, আধ্যাত্মিক সাধনা সব কিছুর চর্চা হবে এখানে। অরোভিল হবে সমগ্র বিশ্বমানবের। আন্তর্জাতিক মানব-ঐক্যের জীবন্ত ল্যাবরেটরি। এটি হবে একটি আত্মনির্ভরশীল জনপদ। এখানকার সকলেই হবে এর জীবনযাত্রা ও উন্নতির অংশীদার। তারাই নানাভাবে এর সকল কাজ করবে। কাউকে খাজনা দিতে হবে না। কাউকে খাবার ভাবনা ভাবতে হবে না। সকলকে খাওয়াবার দায়িত্ব এই প্রতিষ্ঠানই গ্রহণ করবে। সকল দেশেরই আচার-ব্যবহার ও খাদ্যরীতি সম্পূর্ণই বজায় রাখা হবে। অরোভিল হবে সকল প্রকার সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাসের ঊর্ধ্বে উঠে একমাত্র সত্যের সেবা।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
গুরুর পরিকল্পনা অনুযায়ী নগর প্রতিষ্ঠায় ত্যাগী মহিলার অবদান মূল্যায়ন…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর