চয়নদের গ্রামের মন্দিরে গ্রামবাসী যে দেবীর পূজা করে উক্ত দেবীর রূপ পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা কর।
উত্তর: চয়নদের গ্রামের মন্দিরে গ্রামবাসী দুর্গা দেবীর পূজা করে। দুর্গা দেবীর রূপ পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করা হলো- দেবী দুর্গা দশভুজা। তাঁর দশটি ভুজ বা হাত বলেই তাঁর এই নাম। তাঁর দশটি হাত, তিনটি চোখ রয়েছে। এজন্য তাঁকে ত্রিনয়না বলা হয়। তাঁর বাম চোখ চন্দ্র, ডান চোখ সূর্য এবং কেন্দ্রীয় বা কপালের উপরে অবস্থিত চোখ জ্ঞান বা অগ্নিকে নির্দেশ করে। তাঁর দশ হাতে দশটি অস্ত্র রয়েছে যা শক্তির প্রতীক এবং শক্তিধর প্রাণী সিংহ তাঁর বাহন। সিংহ শক্তির ধারক। দুর্গা দেবীর গায়ের রং অতসী ফুলের মতো সোনালি হলুদ। তিনি তাঁর দশ হাত দিয়ে দশদিক থেকে সকল অকল্যাণ দূর করেন এবং আমাদের কল্যাণ করেন। দেবী দুর্গার ডানদিকে পাঁচ হাতের অস্ত্রগুলো যথাক্রমে ত্রিশূল, খড়গ, চক্র, বাণ ও শক্তি। বামদিকের পাঁচ হাতের অস্ত্রগুলো হলো খেটক (ঢাল), পূর্ণচাপ (ধনুক), পাশ, অঙ্কুশ, ঘণ্টা, পরশু (কুঠার)। এ সকল অস্ত্র দেবী দুর্গার অসীম শক্তি ও গুণের প্রতীক।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
চয়নদের গ্রামের মন্দিরে গ্রামবাসী যে দেবীর পূজা করে উক্ত দেবীর রূপ প…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর