শিশির বাবুর মধ্যে কোন মহামানবের প্রতিফলন ঘটেছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: শিশির বাবুর মধ্যে স্বামী বিবেকানন্দের প্রতিফলন ঘটেছে। স্বামী বিবেকানন্দ নারী স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। নারী শিক্ষাকে তিনি জোরালোভাবে সমর্থন করতেন। বৈদিক যুগের মৈত্রেয়ী, গার্গী প্রমুখ বিদুষী নারীদের কথা উল্লেখ করে তিনি বলেছেন, “সেই যুগে নারীরা যদি এত শিক্ষা লাভ করতে পারে, তাহলে এ যুগের নারীরা তা পারবে না কেন? তাঁর মতে, যে জাতি নারীদের সম্মান দেয় না সে জাতি কখনো বড় হতে পারে না। এমনকি আধ্যাত্ম সাধনায় নারীরা যাতে সুযোগ পায় এবং এগিয়ে আসে তাঁর জন্য তিনি সারদা দেবীর পরিচালনায় নারীদের জন্য একটি মঠ প্রতিষ্ঠারও পরিকল্পনা করেছিলেন। বাল্যবিবাহকে তিনি ঘৃণা করতেন। শুধু তা-ই নয়; তিনি বলেছেন "ইচ্ছা না থাকলে বিবাহ না করার স্বাধীনতা সকল স্ত্রীলোকের স্বাভাবিক অধিকার বলিয়া গণ্য হওয়া উচিত।” উদ্দীপকে শিশির বাবু এমন একজন মানুষ যিনি নারী স্বাধীনতায় বিশ্বাস করতেন। সকল শ্রেণির লোককে সমান চোকে দেখতেন। তিনি আমেরিকায় ধর্মসভায় ভাষণ দেওয়ায় তাঁর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি 'সাইক্লোনিক হিন্দু' নামে পরিচিত হন। যা পাঠ্যপুস্তকের স্বামী বিবেকানন্দের বৈশিষ্ট্যের মিল রয়েছে। তাই বলা যায়, শিশির বাবুর মধ্যে স্বামী বিবেকানন্দের প্রতিফলন ঘটেছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
শিশির বাবুর মধ্যে কোন মহামানবের প্রতিফলন ঘটেছে তা পাঠ্যপুস্তকের আলো…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর