'হিতসঞ্চারিণী' বলতে কী বোঝায়?
উত্তর: শ্রীবিজয়কৃষ্ণ গোস্বামীর একটি সভাকে বলা হয় 'হিতসঞ্চারিণী'। সংস্কৃত কলেজে কিছুকাল পড়ার পর বিজয়কৃষ্ণ মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানে কয়েকজন বন্ধুকে নিয়ে 'হিতসঞ্চারিণী' নামে এক সভা স্থাপন করেন। সভার সিদ্ধান্ত ছিল: যিনি যা সত্য বলে বুঝবেন, তিনি তা প্রাণপণে কার্যে পরিণত করবেন। এই সভায় বিজয়কৃষ্ণ এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি বলেন, 'পৈতা জাতিভেদের চিহ্ন। তাই আমাদের পৈতা ত্যাগ করা উচিত।' এ-কথা শুনে যাঁরা ব্রাহ্মণ ছিলেন তাঁরা সবাই পৈতা ফেলে দেন। সেই সময়ে ব্রাহ্মণ হয়ে পৈতা ফেলে দেয়া এক দুঃসাহসিক কাজ ছিল।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'হিতসঞ্চারিণী' বলতে কী বোঝায়?
উত্তর