রবিনের অনুশীলনকৃত আসনটির বৈশিষ্ট্যের ভিত্তিতে আসনটির অনুশীলন পদ্ধতি ব্যাখ্যা করো।
উত্তর: রবিনের অনুশীলনকৃত আসনটি হলো গরুড়াসন। এ আসন অনুশীলনকালে দেহভঙ্গি গরুড়-এর মতো হয় বলে একে গরুড়াসন বলা হয়। এ আসন অনুশীলন পদ্ধতিটি হলো- দুই পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে। ডান হাত কনুইয়ের কাছে ভেঙে বাঁ কনুইয়ের নিচ দিয়ে নিয়ে গিয়ে ডান হাতের তালু বাঁ হাতের তালুতে নমষ্কারের ভঙ্গিতে রাখতে হবে। এবার বাঁ পা মাটিতে রেখে ডান পা দিয়ে বাঁ পা পেঁচিয়ে ধরতে হবে। তারপর স্বাভাবিকভাবে দম নিতে ও ছাড়তে হবে। এ অবস্থায় ৩০ সেকেন্ড থাকতে হবে। হাত পা বদল করে আসনটি ৪ বার অভ্যাস করতে হবে এবং শবাসনে বিশ্রাম নিতে হবে। উদ্দীপকে রবিন প্রতিদিন একটি আসন অনুশীলন করে আসনটি অনুশীলনের ফলে বৃক্ক সবল হয়। শিক্ষা জীবনে লেখাপড়া ভালো হয়। শরীর লম্বা হয়। যা গরুড়াসনের সাথে মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রবিনের অনুশীলনকৃত আসনটির বৈশিষ্ট্যের ভিত্তিতে আসনটির অনুশীলন পদ্ধতি…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর