প্রবীরের অনুশীলনকৃত আসনটির মাধ্যমে ব্যক্তিজীবনে কী প্রভাব পড়ে তা বিশ্লেষণ করো।
উত্তর: প্রবীরের অনুশীলনকৃত আসনটি হলো বৃক্ষাসন। এ আসন অনুশীলনের প্রভাব অপরিসীম। কূর্ম অর্থ হলো কচ্ছপ। এ আসন অনুশীলনকালে দেহ দেখতে অনেকটা কচ্ছপের পিঠের ন্যায় হয় বলে একে অর্ধকূর্মাসন বলা হয়। এ আসন অনুশীলনের অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এ আসন নিয়মিত অনুশীলন করলে শরীর অনেক শিথিল হয়। মেরুদণ্ড সতেজ হয়। পেটের অভ্যন্তরীণ অংশগুলো সবল ও সক্রিয় হয়। আসন অনুশীলনকারী অনেক বেশি প্রাণশক্তি ও সুস্বাস্থ্য লাভ করে। মস্তিষ্ক শান্ত হয়, যকৃৎ ভালো থাকে। অজীর্ণ, অম্বল, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, আমাশয় ইত্যাদি দূর হয় এবং হজমশক্তি বাড়ে। অর্ধকূর্মাসন অনুশীলন করলে হাঁপানি আর ডায়াবেটিসে উপকার হয়। পায়ের পেশির ব্যথা ও হাড়ের বাত সারে। কাঁধের পেশির ব্যথা ভালো হয়। পেট ও উরুর পেশি সবল হয়। মন অনেক ধীর, স্থির ও শান্ত হয় এবং মানুষ সুখ ও দুঃখ সমানভাবে নিতে পারে। ভাবাবেগ, ভয়ভীতি আর ক্রোধ আলগা হয়। আসনকারীকে আস্তে আস্তে মানসিক দুঃখ-যন্ত্রণা থেকে মুক্ত হয় এবং ভোগ-বিলাসের প্রতি উদাসীন হয়। উপরে উল্লিখিত উপকারিতাগুলো ছাড়াও অর্ধকূর্মাসন অনুশীলনের আরো অনেক উপকারিতা রয়েছে। তাই আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত এ আসন অনুশীলন করব।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
প্রবীরের অনুশীলনকৃত আসনটির মাধ্যমে ব্যক্তিজীবনে কী প্রভাব পড়ে তা বি…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর