'পারিবারিক ও সামাজিক জীবনে বীনার ধর্মাচারের গুরুত্ব অধিক'- পাঠের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: 'পারিবারিক ও সামাজিক জীবনে বীনার ধর্মাচারের গুরুত্ব অধিক'। যে সকল আচার-আচরণ আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করে তোলে সেগুলোই ধর্মাচার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পালিত যেসব মাঙ্গলিক আচার-অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত, সেগুলোই ধর্মাচার। ধর্মাচার ধর্মীয় বিধিবিধান দ্বারা অনুমোদিত। সংক্রান্তি, গৃহপ্রবেশ, জামাইষষ্ঠী, রাখীবন্ধন, ভাইফোঁটা, দীপাবলি, হাতেখড়ি, নবান্ন প্রভৃতি ধর্মাচার। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ধর্মাচারের গুরুত্ব অপরিসীম। ধর্মাচার ও ধর্মনীতি মানুষকে ভদ্র, নম্র ও বিনয়ী করে তোলে। মানবিক মূল্যবোধের এ নীতি অনুসরণ করতে হলে ধর্মাচার অনুসরণ করতে হয়। আবার ধর্মানুষ্ঠান ছাড়া ধর্মাচার তেমন ফলপ্রসু হয় না। ধর্মাচারের মাধ্যমে সমাজ ও পারিবারিক জীবনের বন্ধন আরও সুদৃঢ় হয়। সুতরাং বলা যায়, আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবন সুন্দর-সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে ধর্মানুষ্ঠান ও ধর্মাচারের নীতি অনুসরণ করা অবশ্য কর্তব্য। তাই বলা যায়, পারিবারিক ও সামাজিক জীবনে বীনার ধর্মাচারের গুরুত্ব অধিক।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'পারিবারিক ও সামাজিক জীবনে বীনার ধর্মাচারের গুরুত্ব অধিক'- পাঠের আল…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর