উদ্দীপকের বিকাশ বাবু কি ধর্ম নির্দেশিত পথে হাঁটছেন? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের বিকাশ বাবু ধর্ম নির্দেশিত পথে হাটছেন। উদ্দীপকে বিকাশ বাবু তাঁর ব্যবসায়ী পুত্র ও স্ত্রীকে সংসারের সকল দায়িত্ব দিয়ে সংসারত্যাগী হন। তিনি দেবগৃহে বিভিন্ন ভক্তিমূলক উপাসনার মাধ্যমে দিনাতিপাত করেন। যা সন্ন্যাস আশ্রমকে নির্দেশ করে। 'সন্ন্যাস' শব্দের অর্থ সম্পূর্ণরূপে ত্যাগ করা। একজন সন্ন্যাসীকে সংসারসহ জাগতিক প্রায় সবকিছু ছেড়ে একাকী জীবনধারণ করতে হয়। তার কোনো স্থায়ী আশ্রয় থাকে না। শুধু সীমিত সময়ের জন্য মন্দিরে আশ্রয় নিতে পারেন। শাস্ত্রীয় নির্দেশ মতে, পঁচাত্তর থেকে একশ বছর বয়সের মধ্যে সন্ন্যাস আশ্রমে জীবন কাটাতে হয়। একে সন্ন্যাস নেওয়া বলা হয়। সন্ন্যাস গ্রহণকারী ব্যক্তিকে পরিবারের সঙ্গ ত্যাগ করতে হয়। পাশাপাশি অতীত জীবনের সকল স্মৃতি ভুলে যেতে হয়। অর্থাৎ সংসারসহ পার্থিব জগতের সবকিছু ত্যাগ করে সন্ন্যাসীকে কেবল ঈশ্বরের চিন্তা করতে হয়। সন্ন্যাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো- 'কর্মফলাসক্তি' বা কর্মফল এবং 'ভোগাসক্তি' বা ভোগের চিন্তা পরিত্যাগ করা। এ সম্পর্কে 'শ্রীমদ্ভগবদ্গীতায়' বলা হয়েছে- অনাশ্রিতঃ কর্মফলং কার্যং কর্ম করোতি যঃ। স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়ঃ। (৬/১) অর্থাৎ, কর্মফল লাভের বাসনা না করে যিনি কর্তব্যকর্ম করেন, তিনিই সন্ন্যাসী, তিনিই যোগী। শুধু গৃহস্থালি বা প্রাণ ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম ত্যাগ করাই সন্ন্যাস নয়। শাস্ত্রের নির্দেশনা হচ্ছে, নির্দিষ্ট বয়সে পৌঁছালে সন্ন্যাসী হয়ে জগতের সকল কামনা-বাসনা ত্যাগ করে কেবল ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকতে হবে। কেননা, শুধু একজন সন্ন্যাসীর পক্ষেই জাগতিক কাজকর্ম ত্যাগ করে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকা সম্ভব হয়।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের বিকাশ বাবু কি ধর্ম নির্দেশিত পথে হাঁটছেন? তোমার মতের সপক্…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর