প্রদীপ বাবুর কর্মকাণ্ডের মধ্যে তোমার পাঠ্যপুস্তকের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রদীপ বাবুর কর্মকাণ্ডের সাথে পাঠ্যপুস্তকের রাম চরিত্রের মিল রয়েছে। রামায়ণ অন্যতম প্রাচীন ধর্মগ্রন্থ। এ ধর্মগ্রন্থের মূল চরিত্র হলো রাম। পিতৃসত্য বা পিতার দেওয়া প্রতিশ্রুতি পালনে তিনি ১৪ বছরের জন্য বনবাসে গমন করেন। তিনি ছিলেন আদর্শ রাজা। তাঁর রাজত্বে কেউ যেন কখনো কোনো দুঃখ ভোগ না করে এ ব্যাপারে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি তাঁর স্ত্রী সীতাকে ভালোবাসতেন। পাশাপাশি নিজ কর্তব্যবোধ সম্পর্কেও সচেতন ছিলেন। প্রজাদের মনোরঞ্জনের জন্য তিনি কঠিন সিদ্ধান্ত নিতেও দ্বিধা করেননি। এভাবে তার চরিত্রে রাজার কর্তব্য সম্বন্ধে সুস্পষ্ট ধারণা প্রকাশ পায়। রামের রাজত্ব সম্পর্কে প্রবাদ আছে যে, রামের মতো রাজা কখনো ছিল না এবং ভবিষ্যতেও হবে না। রামের সৎ গুণের অনুরূপ দৃষ্টান্ত উদ্দীপকের প্রদীপ বাবুর কর্মকাণ্ডেও লক্ষ করা যায়। কারণ তিনি সংগঠনের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি নিজ পরিবারকেও ভালোবাসেন। এমনকি তিনি কোনো কাজের প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এরূপ ধর্মাচারণের কারণে বলা যায়, প্রদীপ বাবুর কর্মকাণ্ডের সাথে পাঠ্যপুস্তকের রাম চরিত্রের মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
প্রদীপ বাবুর কর্মকাণ্ডের মধ্যে তোমার পাঠ্যপুস্তকের কোন চরিত্রের মিল…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর