তথ্যসূত্র-১ এ কোন দেবতার পূজার কথা বলা হয়েছে? উক্ত দেবতার পরিচয় পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: তথ্যসূত্র-১ কার্ত্তিক দেবতার পূজা করার কথা বলা হয়েছে। কার্ত্তিক দেবতা একজন পৌরাণিক দেবতা। তিনি ভগবান শিব এবং মা দুর্গার পুত্র। পুরাণে বলা হয়েছে তারকাসুরকে বধ করার জন্য কার্ত্তিক দেবতার জন্ম হয়েছিল। তিনি অত্যন্ত সুন্দর, সুঠাম দেহ এবং অসীম শক্তির অধিকারী। এই কারণে অনেকেই শম্পার মতো মতো সুপুত্র লাভের আশায় কার্ত্তিক দেবতার পূজা করে। প্রতিবছর কার্ত্তিক মাসের সংক্রান্তিতে দেবতা কার্তিকের পূজা করা হয়। মহাধুমধামে এই দেবতার পূজা করা হয়ে থাকে। এদিন নানা উপকরণ দিয়ে চার প্রহরে মোট চার বার দেবতার প্রণাম মন্ত্র পাঠ করে পূজা করা হয়। প্রণাম মন্ত্র শেষে দেবতার ব্রতকথা পাঠ করা হয়। এই পূজার মাধ্যমে দম্পতিরা সন্তান-সন্ততি প্রার্থনা করে থাকেন। দেবতা কার্তিকের ব্রত পালন করেই দেবকী ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করেছিলেন। আবার তিনি স্বর্গের দেবতাদের রক্ষা করেছিলেন বলে, তাঁকে রক্ষাকর্তা হিসেবেও পূজা করা হয়।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
তথ্যসূত্র-১ এ কোন দেবতার পূজার কথা বলা হয়েছে? উক্ত দেবতার পরিচয় পাঠ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর