ব্যাংকিং ব্যবসায় মূলনীতির আলোকে পায়রা ব্যাংক লি. এর কার্যক্রম মূল্যায়ন করো।
উত্তর: ব্যাংকিং ব্যবসার মূলনীতির আলোকে স্বপ্নিল ব্যাংকের কার্যক্রম প্রচার নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। প্রচার নীতির আলোকে উপযুক্ত, বোধগম্য ও আকর্ষণীয় প্রচারের মাধ্যমে ব্যাংকের প্রসার সম্ভব। ব্যাংক তার কর্মদক্ষতা, বিশ্বস্ততা ও সেবামূলক কার্যাদি বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরে আস্থা ও সুনাম অর্জন করতে পারে। একটা প্রবাদ আছে "প্রচারেই প্রসার”। উদ্দীপকে লক্ষণীয় যে, স্বপ্নিল ব্যাংক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি প্রতিবছর বহু দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের মাধ্যমে উচ্চ শিক্ষা লাভের সুযোগ করে দেয়। বৃত্তি প্রদানের উদ্দেশ্যে ব্যাংকটি শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য টিভিতে বিজ্ঞাপন দেয়। এতে করে কোম্পানির প্রচার ও সুনাম উভয়েই বৃদ্ধি পায়। প্রচার নীতি অনুযায়ী, স্বপ্নিল ব্যাংক তাদের জনকল্যাণমূলক কাজটির টিভিতে বিজ্ঞাপন দেয়। এতে করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি সম্পর্কে অবগত হবে। পাশাপাশি স্বপ্নিল ব্যাংক তাদের জনকল্যাণমূলক কাজটি সবার সামনে তুলে ধরতে পারবে। এতে করে ব্যাংকটিরও পরিচিতি বাড়বে। তাই বলা যায়, স্বপ্নিল ব্যাংকের কার্যক্রম ব্যাংকিং ব্যবসায়ের প্রচার নীতির সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ব্যাংকিং ব্যবসায় মূলনীতির আলোকে পায়রা ব্যাংক লি. এর কার্যক্রম মূল্য…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর