ফিমা কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ফিমা আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছেন। আর্থিক ঝুঁকি বহিঃস্থ উৎস থেকে অর্থায়নের ফলে সৃষ্টি হয়। যে প্রতিষ্ঠানের ঋণ মূলধন বেশি সে প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি বেশি। মূলত দায় পরিশোধের অক্ষমতা থেকেই এ ঝুঁকির সৃষ্টি হয়। আর্থিক ঝুঁকির কারণে কোম্পানির দেউলিয়া হওয়ার আশঙ্কাও সৃষ্টি হয়। উদ্দীপকে ফিমা ব্যাংক হতে ঋণ নিয়ে একটি প্রকল্পে বিনিয়োগ করেন। এক্ষেত্রে নিয়মিত ঋণের অর্থ ও সুদ পরিশোধ করা বাধ্যতামূলক। অর্থের সমস্যার কারণে ঋণের অর্থ বা সুদ পরিশোধে ব্যর্থ হলে ফিমা আর্থিক ঝুঁকির সম্মুখীন হবেন। আর দায় পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। উদ্দীপকে ফিমা সময়মতো ঋণের সুদ পরিশোধ করতে পারছেন না। তাই বলা যায়, ফিমা আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
ফিমা কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
তবে সময়মতো ঋণের সুদ পরিশোধ না করার কারণে ফিমা ঝুঁকির সম্মুখীন হন। অন্যদিকে, গালিব একটি প্রকল্পে বিনিয়োগ করেন, যার বিগত ৫ বছরের আয় পর্যালোচনা করে ১৩.৯৫% আদর্শ বিচ্যুতি নির্ণয় করা হয়।Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
∴ আদর্শ বিচ্যুতি = = ১০.৭০%
লক্ষণীয় যে, ফিমার প্রকল্পের আদর্শ বিচ্যুতি ১০.৭০%; যা গালিবের প্রকল্পের আদর্শ বিচ্যুতি ১৩.৯৫% (দেওয়া আছে) হতে কম। এমতাবস্থায় বলা যায়, ফিমার প্রকল্পটি উত্তম।
