কার্যভিত্তিক শ্রেণিকরণে 'বরেন্দ্র ব্যাংক লি.' কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উত্তর: কার্যভিত্তিক শ্রেণিকরণে উদ্দীপকের 'বরেন্দ্র ব্যাংক লি.' হলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। এ ব্যাংক স্বল্প সুদে আমানত সংগ্রহ করে। সংগৃহীত আমানত থেকে বেশি সুদে ঋণ দেয় এবং মুনাফা অর্জন করে। দেশের বিভিন্ন স্থানে এ ব্যাংকের শাখা থাকে। উদ্দীপকে জনাব খালেক 'বরেন্দ্র ব্যাংকের' একজন গ্রাহক। 'বরেন্দ্র ব্যাংক' সারা বাংলাদেশে ৪৫২টি শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকটি জনগণের কাছ থেকে আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রমসহ নানাবিধ ব্যাংকিং কার্যক্রম চালায়। এক্ষেত্রে ব্যাংকটির সাথে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যের মিল রয়েছে। এ ব্যাংকের মাধ্যমে সহজেই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অর্থ স্থানান্তর করা যায়। তাই বলা যায়, 'বরেন্দ্র ব্যাংক লি.' হলো কার্যভিত্তিক শ্রেণিকরণে একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
কার্যভিত্তিক শ্রেণিকরণে 'বরেন্দ্র ব্যাংক লি.' কোন ধরনের ব্যাংক? বর্…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর