জনাব মাহবুব কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? উদ্দীপকের আলোকে বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে জনাব মাহবুব তারল্য ঝুঁকির সম্মুখীন হয়েছেন। বিনিয়োগকৃত সিকিউরিটিসমূহ দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারাই হলো তারল্য ঝুঁকি। এক্ষেত্রে বিনিয়োগকারী সহজে ও যুক্তিসঙ্গত মূল্যে শেয়ার বা বন্ড বিক্রয় করতে পারেন না। এ ঝুঁকি বাজারের আকার ও কাঠামো অনুযায়ী ভিন্ন হয়। একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ে তারল্য ঝুঁকির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হয়। উদ্দীপকে জনাব মাহবুব 'লতা' ও 'পাতা' নামক দুটি প্রকল্পে বিনিয়োগ করেন। বর্তমানে তার নগদ অর্থের প্রয়োজন। আর্থিক সংকটের কারণে জনাব মাহবুব একটি প্রকল্প বন্ধ করে দিতে চাইলেও নগদ টাকায় রূপান্তর করতে পারছেন না। অর্থাৎ মূলধন বাজারে শেয়ারকে যুক্তিসঙ্গত মূল্যে নগদ অর্থে বা তারল্যে রূপান্তর করতে পারছেন না। আর যুক্তিসঙ্গত মূল্যে শেয়ার বিক্রি করতে না পারার ফলে সৃষ্ট ঝুঁকিটি হলো তারল্য ঝুঁকি। তাই বলা যায়, জনাব মাহবুব তারল্য ঝুঁকির সম্মুখীন হয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
জনাব মাহবুব কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? উদ্দীপকের আলোকে বর্ণন…
উদ্দীপক
বর্তমানে আর্থিক সংকটের কারণে জনাব মাহবুব একটি প্রকল্প বন্ধ করে দিতে চান। কিন্তু প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ নগদ টাকায় রূপান্তর করতে পারছেন না।Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
আদর্শ বিচ্যুতি =
লক্ষণীয় যে, জনাব মাহবুবের লতা প্রকল্পের আদর্শ বিচ্যুতি , যা পাতা প্রকল্পের আদর্শ বিচ্যুতি (দেওয়া আছে) হতে বেশি। এমতাবস্থায় ঝুঁকি বিবেচনায় জনাব মাহবুবের লতা প্রকল্পটি বন্ধ করা উচিত।
