উদ্দীপকে কোন ধরনের ব্যাংকের কথা বলা হয়েছে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে কৃষি ব্যাংকের কথা বলা হয়েছে। কৃষি ব্যাংক কৃষকদের স্বল্পসুদে কৃষিঋণ প্রদান করে এবং কৃষিখাতের উন্নয়নে সহায়তা করে। ফসল উৎপাদন, মৎস্য চাষ ও গবাদি পশু পালনের জন্য এ ব্যাংক ঋণ দিয়ে থাকে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে বাংলাদেশ সরকার কৃষি উন্নয়নের লক্ষ্যে একটি ব্যাংক গঠন করে। এ ব্যাংকের মাধ্যমে কৃষকরা শুধু ১০ টাকা দিয়ে ব্যাংক হিসাব খুলতে পারে। এই ব্যাংক হিসাব থেকে কৃষকদের ঋণ প্রদান করা হয়। এই কৃষি ঋণ কৃষকদের উন্নয়ন সাধন করেছে। কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কৃষকগণকে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে এই ব্যাংক কাজ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি হলো কৃষি ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের ব্যাংকের কথা বলা হয়েছে? বর্ণনা করো।
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর