ভৈরব ব্যাংক কার্যভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ভৈরব ব্যাংক কার্যভিত্তিতে বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসাবে গ্রহণ এবং সে আমানত হতে ঋণদানসহ বিভিন্ন ব্যাংকিং সেবায় নিয়োজিত ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। উদ্দীপকের 'ভৈরব ব্যাংক' মক্কেলদের আমানত গ্রহণ করে এবং সংগৃহীত আমানত ঋণ হিসাবে প্রদান করে। এছাড়াও ব্যাংকটি বহুমুখী ব্যাংকিং সেবা কার্যক্রম পরিচালনা করে। সাধারণত বাণিজ্যিকের প্রধান কাজ হলো আমানত সংগ্রহ করা এবং সেই অর্থ ঋণ হিসাবে প্রদান করা। এছাড়াও মূলধন গঠন, বিনিময় মাধ্যম সৃষ্টি, অর্থ স্থানান্তর, ইলেকট্রনিক ব্যাংকিং সেবাসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। উদ্দীপকের ভৈরব ব্যাংকও আমানত গ্রহণ, ঋণদান এবং বহুমুখী ব্যাংকিং সেবা পরিচালনা করে, যা বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'ভৈরব ব্যাংক' একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ভৈরব ব্যাংক কার্যভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর