ব্যাংক কর্মকর্তা জনাব আরমানকে তার ভাইয়ের হিসাবের তথ্য না জানানোর যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ব্যাংক কর্মকর্তার গোপনীয়তা নীতির আলোকে জনাব আরমানকে তার ভাইয়ের হিসাবের তথ্য না জানানোর সিদ্ধান্ত যৌক্তিক। গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষার্থে ব্যাংক একজন গ্রাহকের তথ্য অন্যজনের নিকট প্রকাশ করে না। মক্কেলদের আস্থা অর্জনের একটি উপায় হলো তাদের হিসাবের গোপনীয়তা রক্ষা করা। গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের একটি অন্যতম নীতি। উদ্দীপকে 'ভৈরব ব্যাংক' একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকের একজন গ্রাহক জনাব আরমান তার ভাইয়ের হিসাবে তথ্য জানতে চাইলে ব্যাংক কর্মকর্তা তা জানতে অস্বীকৃতি জানায়। গোপনীয়তা নীতির আলোকে, ব্যাংক কর্মকর্তার অপারগতা প্রকাশ সম্পূর্ণ যৌক্তিক। ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করা। ব্যাংক গ্রাহকের অনুমতি ছাড়া তার হিসাবের তথ্য অন্য কারো কাছে প্রকাশ করতে পারে না। এতে গ্রাহকের ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তা বজায় থাকে। উদ্দীপকে জনাব আরমান তার ভাইয়ের হিসাবের তথ্য জানতে চাইলে, ব্যাংক কর্মকর্তার অপারগতা প্রকাশ তাই ব্যাংকিং ব্যবসায়ের গোপনীয়তার নীতির আলোকে যৌক্তিক হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ব্যাংক কর্মকর্তা জনাব আরমানকে তার ভাইয়ের হিসাবের তথ্য না জানানোর যৌ…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর