ব্যাংক ব্যবসায়ের নীতির আলোকে 'আধুনিক' ব্যাংকের কার্যক্রম বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'আধুনিক' ব্যাংক ব্যাংক ব্যবসায়ের নিরাপত্তার নীতি ও সেবার নীতি যথাযথভাবে অনুসরণ করে। নিরাপত্তার নীতি অনুযায়ী ব্যাংক ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা, সততা ও জামানতের বিষয় বিবেচনা করে ঋণ দেয়। নির্দিষ্ট সময়ে ঋণের অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তার লক্ষ্যেই এ বিষয়গুলো বিবেচনা করা হয়। এছাড়াও ব্যাংক সেবার নীতির আলোকে গ্রাহকদের বহুমুখী সুযোগ-সুবিধা দিয়ে থাকে। উদ্দীপকে জনাব রায়হান একজন ব্যবসায়ী। তিনি নতুন একটি ট্রাক তৈরি ও যন্ত্রাংশ আমদানি করতে চান। এ লক্ষ্যে তার ২৫ লক্ষ টাকা প্রয়োজন। এ ২৫ লক্ষ। স্টাকা। সংগ্রহের উদ্দেশ্যে তিনি 'আধুনিক' ব্যাংকে ঋণের আবেদন করেন। কেননা 'আধুনিক' ব্যাংক গ্রাহকদের পরিবহন খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদে এরূপ ঋণ সরবরাহ করে থাকে। পাশাপাশি এ ব্যাংক জনাব রায়হানের মতো গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। 'আধুনিক' ব্যাংক জনাব রায়হানের ঋণের আবেদন বিবেচনায় নিয়েছিল। তাই ব্যাংকটি তার ব্যবসায়ের সুনাম, লাভজনকতা, দক্ষতা ও বিশ্বস্ততা যাচাই-বাছাই করেছে। এক্ষেত্রে ব্যাংকটি ঋণের নিরাপত্তা বিবেচনায় এ বিষয়গুলো বিবেচনা করেছে। পরবর্তীতে তাকে ঋণ প্রদানে সম্মত হন। এক্ষেত্রে ব্যাংকটি নিরাপত্তার নীতিটি অনুসরণ করেছে। পাশাপাশি 'আধুনিক' ব্যাংক জনাব রায়হানকে আধুনিক সকল. সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। অর্থাৎ বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবসায়ে টিকে থাকতে উক্ত ব্যাংক সেবার নীতির আলোকে জনাব রায়হানের মতো গ্রাহকদের ঋণদান ছাড়াও বহুমুখী সেবা সুবিধা দিয়ে যাচ্ছে। সুতরাং বলা যায়, 'আধুনিক' ব্যাংক ব্যাংকিং ব্যবসায়ের নিরাপত্তার নীতি ও সেবার নীতিটি যথাযথভাবে অনুসরণ করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ব্যাংক ব্যবসায়ের নীতির আলোকে 'আধুনিক' ব্যাংকের কার্যক্রম বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর