“কবিরের গৃহীত ২য় কার্যক্রমটি দীর্ঘদিনের জন্য কার্যকরী ভূমিকা রাখবে”- উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে জনাব কবিরের গৃহীত ২য় কার্যক্রমটি অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্তটি দীর্ঘদিনের জন্য কার্যকরী ভূমিকা রাখবে। স্থায়ী সম্পত্তি ক্রয়সংক্রান্ত সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে। প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় নির্বাহ অর্থাৎ মেশিন ও আসবাবপত্র ক্রয়, কারখানা নির্মাণ ব্যয় ইত্যাদি বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। উদ্দীপকে জনাব কবিরের ৫ লক্ষ টাকা আছে। এর ২ লক্ষ টাকা তিনি সঞ্চয় স্কীমে বিনিয়োগ করেন। অবশিষ্ট ৩ লক্ষ টাকা দিয়ে ধান চাষের জন্য একটি সেচ মেশিন ও পাওয়ার টিলার মেশিন ক্রয় করেন। অর্থাৎ তিনি স্থায়ী সম্পদে অর্থ বিনিয়োগ করেছেন, যা বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। এ ধরনের সম্পদ দীর্ঘমেয়াদে উৎপাদন কার্যক্রমে ব্যবহৃত হয় এবং ব্যবসায়ের আয় অর্জনে সহায়তা করে। সেচ মেশিনের মাধ্যমে জমিতে সময়মতো পানি সরবরাহ সম্ভব হবে। ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে, পাওয়ার টিলার ব্যবহারের ফলে শ্রম ও সময় সাশ্রয় হবে। তাই বলা যায়, কবিরের গৃহীত বিনিয়োগ সিদ্ধান্ত কৃষি উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস ও দীর্ঘমেয়াদি আর্থিক সুবিধা নিশ্চিত করে কার্যকরী ভূমিকা রাখবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
“কবিরের গৃহীত ২য় কার্যক্রমটি দীর্ঘদিনের জন্য কার্যকরী ভূমিকা রাখবে”…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর