জাকিরের রেস্টুরেন্ট ব্যবসায় কোন ধরনের ঝুঁকি বিদ্যমান? উদ্দীপকের আলোকে বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে জনাব জাকিরের রেস্টুরেন্টে আর্থিক ঝুঁকি বিদ্যমান। দায় পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। একটি প্রতিষ্ঠান ঋণকৃত মূলধন বিনিয়োগ থেকে প্রাপ্ত নগদ প্রবাহ দিয়ে ঋণের কিস্তি পরিশোধ করে থাকে। এক্ষেত্রে ঋণের কিস্তি পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব জাকির পড়াশোনা শেষ করে ব্যবসা করার চিন্তা-ভাবনা করেন। এজন্য তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি রেস্টুরেন্ট ব্যবসায় প্রতিষ্ঠা করেন। ব্যাংক থেকে সংগৃহীত ঋণ মূলধন যথাসময়ে সুদসহ ঋণের কিস্তি পরিশোধ করতে হয়। কিস্তি পরিশোধে প্রতিষ্ঠান অসমর্থ হলে সেক্ষেত্রে ঋণদাতা আইনগত ব্যবস্থা নিতে পারে। এতে কোম্পানি দেউলিয়া হবার আশঙ্কা থাকে। উদ্দীপকে জনাব জাকিরের ব্যবসায় যথাসময়ে ঋণকৃত অর্থ পরিশোধের অক্ষমতা সৃষ্টি হতে পারে। তাই বলা যায়, জনাব জাকিরের রেস্টুরেন্ট ব্যবসায়ে আর্থিক ঝুঁকি বিদ্যমান।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
জাকিরের রেস্টুরেন্ট ব্যবসায় কোন ধরনের ঝুঁকি বিদ্যমান? উদ্দীপকের আলো…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
আদর্শ বিচ্যুতি =
লক্ষণীয় যে, জনাব জাকিরের রেস্টুরেন্ট ব্যবসায়ের গড় আয় এবং আদর্শ বিচ্যুতি । অপরদিকে জনাব খলিলের সবজি চাষে গড় আয় ও আদর্শ বিচ্যুতি যথাক্রমে ও (দেওয়া আছে)। অর্থাৎ উভয় প্রকল্পের গড় আয় সমান হলেও জনাব খলিলের ব্যবসায়ের আদর্শ বিচ্যুতি বা ঝুঁকির পরিমাণ বেশি। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
