জনাব সুজনের অর্থায়নে কোন ধরনের আর্থিক সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব সুজনের অর্থায়নে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে। অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের ভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুযোগ-সুবিধা বিশ্লেষণ করে অর্থায়নসংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। এক্ষেত্রে সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদি উৎস এবং স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদি উৎস হতে অর্থ সংগ্রহ করা হয়। উদ্দীপকে জনাব সুজন ৫০,০০০ টাকা মূলধন নিয়ে একটি সেলুন ব্যবসায় খুলেন। উক্ত ৫০,০০০ টাকার মধ্যে নিজস্ব তহবিল হতে ৩০,০০০ টাকা এবং বাকি ২০,০০০ টাকা ঋণ মূলধন হতে সংগৃহীত হয়েছে। ঋণ গ্রহণের ক্ষেত্রে জনাব সুজন সম্ভাব্য সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করেছেন। আর আয় বা অর্থায়ন সিদ্ধান্ত অনুযায়ী একজন আর্থিক ব্যবস্থাপক তহবিল সংগ্রহ করেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সুজনের অর্থায়নে আয় বা অর্থায়ন সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
জনাব সুজনের অর্থায়নে কোন ধরনের আর্থিক সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে? উ…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর