'খ' ব্যাংক কর্তৃক রনিকে ঋণ প্রদানের সিদ্ধান্তটি যৌক্তিক ছিল কি না- ব্যাংকের মূলনীতির আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে ব্যাংকের নিরাপত্তা নীতির ব্যত্যয় ঘটায় 'খ' ব্যাংক কর্তৃক জনাব রনিকে ঋণ প্রদানের সিদ্ধান্তটি যৌক্তিক ছিল না। নিরাপত্তা নীতি বলতে গ্রাহকের অর্থ ও ঋণ হিসেবে প্রদত্ত অর্থের নিরাপত্তা বিধানের নীতিকে বোঝায়। গ্রাহকের অর্থ ও ঋণ হিসেবে প্রদত্ত অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংক এ নীতির আলোকে ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করে এবং পর্যাপ্ত জামানত গ্রহণ করে। উদ্দীপকে রনি নামে এক ব্যবসায়ী অর্থ সংকটে পড়ে 'খ' ব্যাংকের নিকট ঋণের আবেদন করেন। ব্যাংকটি তার আর্থিক সচ্ছলতা ভালোভাবে যাচাই না করে এবং কোনো প্রকার জামানত ছাড়াই বড় অঙ্কের ঋণ প্রদান করে। অর্থাৎ ব্যাংকটি ঋণ মঞ্জুরের ক্ষেত্রে নিরাপত্তার নীতিটি অনুসরণ করেনি। যার দরুন, জনাব রনি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ায় ব্যাংকটি তার আমানতকারীদের অর্থ পরিশোধে ব্যর্থ হচ্ছে। বাণিজ্যিক ব্যাংককে তার গ্রাহকের আমানতের অর্থের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করতে হয়। এক্ষেত্রে ঋণ দেওয়ার সময় ঋণগ্রহীতার সততা ও সচ্ছলতা বিবেচনা করতে হয়। যাতে করে ঋণগ্রহীতা অর্থ প্রদানে ব্যর্থ হলে ব্যাংক জামানত বিক্রি করে তা আদায় করতে পারে। তবে উদ্দীপকে 'খ' ব্যাংক জনাব রনিকে ঋণ প্রদানে কোনো জামানত গ্রহণ করেনি। তাই বলা যায়, নিরাপত্তার নীতি অনুসরণ না করে 'খ' ব্যাংক রনিকে ঋণ প্রদানের সিদ্ধান্তটি যৌক্তিক ছিল না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
'খ' ব্যাংক কর্তৃক রনিকে ঋণ প্রদানের সিদ্ধান্তটি যৌক্তিক ছিল কি না- …
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর