ব্যাংক কীভাবে গ্রাহকদের উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে কাজ করে? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংক গ্রাহকদের উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো প্রকল্পে অর্থায়নের আগে ব্যাংক প্রকল্পটির লাভজনকতা ও ঝুঁকি মূল্যায়ন করে। এতে গ্রাহক প্রকল্প সম্পর্কে সঠিক ধারণা লাভ করে। এছাড়া ক্ষেত্রবিশেষ প্রকল্পের পরিবর্ধন ও পরিমার্জনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। ব্যাংক গ্রাহকদের বিভিন্ন আর্থিক, বিনিয়োগ ও অর্থসংক্রান্ত বিষয়েও দিকনির্দেশনা দিয়ে থাকে। এভাবে ব্যাংক শুধু অর্থকরী প্রতিষ্ঠান নয়; বরং উপদেষ্টা ও পরামর্শদাতা হিসাবেও কাজ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ব্যাংক কীভাবে গ্রাহকদের উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে কাজ করে? ব্যাখ্যা করো।
উত্তর