গ. 'আপন' রেস্টুরেন্টে এসি সংযোজন মূলধন বাজেটিংয়ের কোন প্রয়োগ ক্ষেত্র? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'আপন' রেস্টুরেন্টে এসি সংযোজন মূলধন বাজেটিংয়ের প্রতিস্থাপন ও আধুনিকায়ন প্রয়োগক্ষেত্র। প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যবসায়ের প্রতিস্থাপন ও আধুনিকায়নের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ: দর্জির দোকানে পা চালিত সেলাই মেশিনের পরিবর্তে বিদ্যুৎ চালিত মেশিনের ব্যবহার। উদ্দীপকে, জনাব আজিম 'আপন' রেস্টুরেন্টের মালিক। তিনি ক্রেতা সন্তুষ্টি বিবেচনায়, বৈদ্যুতিক পাখার পরিবর্তে রেস্টুরেন্টে ১০টি এসি সংযোজন করেন। পাখার পরিবর্তে এসি ব্যবহারে প্রতিষ্ঠানের আয়, পরিচালনা ব্যয়, আয়ুষ্কাল ইত্যাদি হিসাব করে নিট নগদ প্রবাহ নির্ধারণ করে সিদ্ধান্ত নিতে হয়। অতএব, উদ্দীপকে প্রতিস্থাপন ও আধুনিকায়নে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ লক্ষ করা যায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
গ. 'আপন' রেস্টুরেন্টে এসি সংযোজন মূলধন বাজেটিংয়ের কোন প্রয়োগ ক্ষেত্…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

