শেয়ারে বিনিয়োগ কি আরিফের জন্য ঝুঁকিযুক্ত? যুক্তিসহ উপস্থাপন করো।
উত্তর: শেয়ারের বিনিয়োগ জনাব আরিফের জন্য ঝুঁকিযুক্ত বিনিয়োগ। সাধারণ শেয়ারের আয় ঝুঁকিবহুল আয়। এর আয় নির্দিষ্ট নয়। কোম্পানির অর্জিত মুনাফার ওপর এর লভ্যাংশ প্রদান নির্ভর করে। তাই সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয় সবচেয়ে বেশি ঝুঁকিবহুল আয় হিসেবে গণ্য হয়। উদ্দীপকে জনাব আরিফ তার পেনশনের ৭ লক্ষ টাকা ১০ বছর মেয়াদি সান কোম্পানির বন্ডে বিনিয়োগ করতে চেয়েছিলেন। কিন্তু তার বাবা সাধারণ শেয়ারে বিনিয়োগের পরামর্শ দেন। তবে বন্ডে বিনিয়োগ অপেক্ষা সাধারণ শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ। বিনিয়োগকারীদের জন্য সাধারণ শেয়ার ক্রয় একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। শেয়ার ইস্যুকারী কোম্পানি সবসময় লভ্যাংশ প্রদানে বাধ্য থাকে না। আবার কোম্পানির অবসায়নকালে সম্পত্তি বিক্রি হতে প্রাপ্য অর্থ থেকে সকল পাওনাদার এবং অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি মেটানোর পর সাধারণ শেয়ারহোল্ডারদের দাবি মেটানো হয়। এসব বিবেচনায় সাধারণ শেয়ারে বিনিয়োগ অপেক্ষাকৃত অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তাই বলা যায়, সাধারণ শেয়ারে বিনিয়োগ জনাব আরিফের জন্য ঝুঁকিযুক্ত বিনিয়োগ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
শেয়ারে বিনিয়োগ কি আরিফের জন্য ঝুঁকিযুক্ত? যুক্তিসহ উপস্থাপন করো।
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

