গড় মুনাফার হার পদ্ধতি পে-ব্যাক পদ্ধতি হতে উত্তম কেন? ব্যাখ্যা করো।
উত্তর: পে-ব্যাক সময় পদ্ধতির তুলনায় গড় মুনাফার হার পদ্ধতি উত্তম। পে-ব্যাক সময় মূলত কোনো লাভের হার নয় কিন্তু গড় মুনাফার হার পদ্ধতির মাধ্যমে লাভের হার জানা যায়। পে-ব্যাক সময় পদ্ধতিতে পে-ব্যাক কালের বাইরে নগদ প্রবাহ গণনা করা হয় না কিন্তু গড় মুনাফার হার পদ্ধতিতে প্রত্যেক বছরের নগদ প্রবাহ বিবেচনা করা হয়। এছাড়া একটি প্রকল্পের ক্ষেত্রে পে-ব্যাক সময় পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যায় না কিন্তু গড় মুনাফার হার পদ্ধতির মাধ্যমে তা সম্ভব হয়। তাই পে-ব্যাক সময় পদ্ধতির তুলনার গড় মুনাফার হার পদ্ধতি উত্তম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
গড় মুনাফার হার পদ্ধতি পে-ব্যাক পদ্ধতি হতে উত্তম কেন? ব্যাখ্যা করো।
উত্তর

