ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কেন তালিকাভুক্ত ব্যাংক বেশি পছন্দনীয় হয়?
উত্তর: তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে তালিকাভুক্ত ব্যাংকে হিসাব খোলা উচিত। তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের নিয়ম-কানুন মেনে চলে। কেন্দ্রীয় ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। আবার, আর্থিক সংকটে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংককে ঋণ প্রদান করে। এ সুবিধাগুলো অ-তালিকাভুক্ত ব্যাংককে প্রদান করা হয় না। তাই নিরাপত্তা বিবেচনায় তালিকাভুক্ত ব্যাংকে হিসাব খোলা যুক্তিযুক্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কেন তালিকাভুক্ত ব্যাংক বেশি পছন্দনীয় হয়?
উত্তর