উদ্দীপকে মৎস্য কর্মকর্তার পরামর্শটি লাভজনক মৎস্য চাষে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: আজিজ মিয়ার পুকুরের মাছ পেট ফোলা রোগে আক্রান্ত হলে তিনি উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে এ বিষয়ে পরামর্শ করেন। মৎস্য কর্মকর্তা তাকে মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রতি নজর দিতে বলেন। মাছ চাষকালীন সময়ে রোগাক্রান্ত হতে পারে। তাই মৎস্য কর্মকর্তা আজিজ মিয়াকে পুকুরে মাসে একবার জাল টেনে মাছের স্বাস্থ্য ও অবস্থা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে বলেন। মাছের রোগের সাধারণ লক্ষণ হচ্ছে মাছের স্বাভাবিক চলাফেলা বন্ধ হয়ে যায়, ফুরকার স্বাভাবিক রং নষ্ট হয়ে যায়, দেহের উপর লাল/কালো/ সাদা দাগ পড়ে, খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় বা কম খায়, মাছের দেহ অতিরিক্ত খসখসে অনুভূত হয়। চাষকালীন মাছের কয়েকটি সাধারণ রোগ হচ্ছে ক্ষতরোগ, লেজ ও পাখনা পচা রোগ, -লাল ফুটকি রোগ, ফুলকা পচা রোগ এবং মাছের উকুন। খামারের পুকুরে মাছ রোগাক্রান্ত হলে প্রাথমিকভাবে পুকুরের অবস্থা ভেদে শতক প্রতি ০.৫ ১.০ কেজি চুন প্রয়োগ করতে বলেন। এছাড়া পানিতে সাঁতার কেটে বা পানির উপর বাঁশ পিটিয়ে পুকুরের পানি আন্দোলিত করে অক্সিজেন সরবরাহ বাড়ার পরামর্শ দেন। প্রতি শতক পুকুরের জন্য এক কেজি হারে আজিজ মিয়ার ৫০ শতাংশ পুকুরে ৫০ কেজি চুন প্রয়োগের নির্দেশ দেন। মৎস্য কর্মকর্তার পরামর্শ অনুসারে কাজ করে আজিজ মিয়া মৎস্য চাষে আশানুরূপ উৎপাদন পান। তাই আলোচনা থেকে বলা যায়, লাভজনক মৎস্যচাষে উদ্দীপকের মৎস্য কর্মকর্তার উক্তিটি যথার্থ ছিল।
SSC কৃষিশিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে মৎস্য কর্মকর্তার পরামর্শটি লাভজনক মৎস্য চাষে উক্তিটির যথার…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর