আজিজ মিয়ার পুকুরে যে রোগটি দেখা দিয়েছিল সে রোগটির লক্ষণ ও প্রতিকার বর্ণনা কর।
উত্তর: আজিজ মিয়ার পুকুরের মাছের কিছু সংখ্যক পেট ফুলে মরে ভেসে উঠেছে। সুতরাং তার পুকুরের মাছগুলো পেটপোলা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মাছের পেট ফোলা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। পেটফোলা রোগের লক্ষণ: i. পেট ফোলা রোগ হলে মাছের পেট ফুলে যায়। ii. মাছ ভারসাম্যহীনভাবে চলাচল করে ও পরিশেষে মৃত্যু ঘটে। পেটফোলা রোগের প্রতিকার: i. আক্রান্ত মাছের পেট হতে সিরিঞ্জ দিয়ে পানি বের করে নিতে হবে। ii. প্রতি কেজি খাবারের সাথে ২০০ মি. গ্রাম ক্লোরামফেনিকল পাউডার মিশিয়ে সরবরাহ করতে হবে। iii. আক্রান্ত পুকুরে প্রতি শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে।
SSC কৃষিশিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
আজিজ মিয়ার পুকুরে যে রোগটি দেখা দিয়েছিল সে রোগটির লক্ষণ ও প্রতিকার …
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর