কিয়াস কখন অপরিহার্য? ব্যাখ্যা করো।
উত্তর: কিয়াস তখনি অপরিহার্য হয়েছে পড়ে, যখন কুরআন, হাদিস ও ইজমাতে কোনো বিষয়ের সরাসরি সমাধান পাওয়া যায় না। কুরআন, সুন্নাহ ও ইজমাতে যে সমস্যার সমাধান পাওয়া যায় না, ইসলামি মূলনীতি অনুযায়ী বিচার-বুদ্ধি প্রয়োগ করে সে সমস্যার সমাধান করাই হলো কিয়াস। মানুষের জীবনে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়। এসব সমস্যার অনেকগুলোর স্পষ্ট বিধান কুরআন-হাদিসে নেই। তখন শরিয়তের মূলনীতি অনুসারে পূর্বের অনুরূপ ঘটনার সাথে তুলনা করে সমাধান বের করতে হয়। এ কারণে কিয়াস অপরিহার্য।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
কিয়াস কখন অপরিহার্য? ব্যাখ্যা করো।
উত্তর