শরিয়তের প্রধান দুটি উৎস ব্যাখ্যা করো।
উত্তর: শরিয়তের প্রধান দুটি উৎস হলো— ১. আল-কুরআন ও ২. সুন্নাহ। ১. আল-কুরআন : শরিয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস হলো আল-কুরআন। ইসলামি শরিয়তের সকল বিধিবিধানের মূল উৎসই আল-কুরআন। এর ওপরই ইসলামি শরিয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত। মানবজীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের সমাধানসূচক মূলনীতি ও ইঙ্গিত আল-কুরআনে বিদ্যমান। ২. সুন্নাহ : শরিয়তের দ্বিতীয় উৎস হলো সুন্নাহ। সুন্নাহ অর্থ পথ, পদ্ধতি রীতিনীতি। মহানবি (স.)-এর বাণী, কর্ম ও তাঁর সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলে। সুন্নাহ মূলত পবিত্র কুরআনের ব্যাখ্যাস্বরূপ তাই একটিও শরিয়তের প্রধান উৎস।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
শরিয়তের প্রধান দুটি উৎস ব্যাখ্যা করো।
উত্তর